স্থানীয় জনতা সার পাচার রুখে দিল। ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের… | আই নিউজ বিডি

স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড

সোমবার ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের  মহেন্দ্রনগর বাজার এলাকার স্থানীয়রা সার বোঝাই তিনটি ইজিবাইক আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত এরশাদ আলী নামে এক সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।..
Eidok-এ শেয়ার
স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড
ছবি: সংগৃহীত

স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড।

 

লালমনিরহাট প্রতিনিধি

 

সোমবার ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের  মহেন্দ্রনগর বাজার এলাকার স্থানীয়রা সার বোঝাই তিনটি ইজিবাইক আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত এরশাদ আলী নামে এক সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফজরের নামাজের সময় ব্যবসায়ী এরশাদ আলী পাচারের উদ্দেশ্যে  তিনটি ইজিবাইক বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্রে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সারসহ ওই তিনটি ইজিবাইক আটক করে এবং পুলিশে খবর দেয় । 

খবরপেয়েঘটনাস্থলেগিয়েতিনইজিবাইকসহ৪৫বস্তাডিএপিসারজব্দকরেনসদরউপজেলানির্বাহীঅফিসারমনোনীতাদাস।

উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে, সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কীটনাশক ও সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এরশাদ আলী হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে।  এসময় জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস জানান, স্থানীয়দের খবরে ঘটনা স্থলে এসে তিনটি ইজিবাইকে থাকা ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।  

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 39 ভিউ কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ জেলার খবর কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 44 ভিউ মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ জেলার খবর মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 42 ভিউ সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ জেলার খবর সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 64 ভিউ সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় জেলার খবর সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 ভিউ দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা জেলার খবর দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 ভিউ সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 ভিউ