স্থানীয় জনতা সার পাচার রুখে দিল। ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের… | আই নিউজ বিডি

স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড

সোমবার ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের  মহেন্দ্রনগর বাজার এলাকার স্থানীয়রা সার বোঝাই তিনটি ইজিবাইক আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত এরশাদ আলী নামে এক সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।..
Podijeli na Eidoku
স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড
Foto: arhiva

স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড।

 

লালমনিরহাট প্রতিনিধি

 

সোমবার ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের  মহেন্দ্রনগর বাজার এলাকার স্থানীয়রা সার বোঝাই তিনটি ইজিবাইক আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত এরশাদ আলী নামে এক সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফজরের নামাজের সময় ব্যবসায়ী এরশাদ আলী পাচারের উদ্দেশ্যে  তিনটি ইজিবাইক বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্রে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সারসহ ওই তিনটি ইজিবাইক আটক করে এবং পুলিশে খবর দেয় । 

খবরপেয়েঘটনাস্থলেগিয়েতিনইজিবাইকসহ৪৫বস্তাডিএপিসারজব্দকরেনসদরউপজেলানির্বাহীঅফিসারমনোনীতাদাস।

উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে, সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কীটনাশক ও সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এরশাদ আলী হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে।  এসময় জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস জানান, স্থানীয়দের খবরে ঘটনা স্থলে এসে তিনটি ইজিবাইকে থাকা ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।  

 

Komentari 0

Nema komentara

povezani članci

সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক Vijesti iz okruga সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 4 Views সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই Vijesti iz okruga সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই 1 Views ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ Vijesti iz okruga ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ 12 Views সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের Vijesti iz okruga সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 17 Views নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের Vijesti iz okruga নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের 9 Views শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Vijesti iz okruga শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 41 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Vijesti iz okruga কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 45 Views