সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরায় প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই
ছবি: সংগৃহীত

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরায় প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে জেলার প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়ে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি নিয়োগ কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এম এম মাহমুদ হাসান, পিপিএম (বার), বিশেষ পুলিশ সুপার (কনফিডেনশিয়াল অ্যান্ড এলআইসি), এসবি, ঢাকা এবং মাশকুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং-২), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), খুলনা জেলা; মোসফেকুর রহমান, (ক্রাইম অ্যান্ড অপস), ঝিনাইদহ জেলা; ডা. মো. আবু হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা এবং ডা. সুদেষ্ণা সরকার, মেডিকেল অফিসার, সদর হাসপাতাল, সাতক্ষীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক যোগ্যতা পরিমাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্যরা দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে আগ্রহী প্রার্থীদের জন্য এ নিয়োগ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ ধাপ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক জেলার খবর সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 7 ভিউ ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ জেলার খবর ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ 15 ভিউ সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের জেলার খবর সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 36 ভিউ নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের জেলার খবর নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের 12 ভিউ স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড জেলার খবর স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড 26 ভিউ শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 41 ভিউ কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ জেলার খবর কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 45 ভিউ