যুদ্ধের সময় ব্রিটিশ বিমানবাহিনীর স্পিটফায়ার ও হ্যারিকেন যুদ্ধবিমানে ব্যবহৃত রোলস-রয়েসের মার্লিন ইঞ্জিনে একটি বড় ত্রুটি ছিল। হঠাৎ বিমান নিচে নামলে বা দ্রুত কৌশল পরিবর্তনকালে ইঞ্জিনের কার্বুরেটরে অতিরিক্ত জ্বালানি জমে ইঞ্জিন বন্ধ হয়ে যেত, যা পাইলটদের মারাত্মক বিপদে ফেলত। এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন রয়্যাল এয়ারক্রাফট এস্টাবলিশমেন্টে কর্মরত ব্রিটিশ প্রকৌশলী ও মোটরসাইকেল রেসার টিলি শিলিং।
তিনি কার্বুরেটরের ভেতরে বসানোর জন্য একটি ছোট পিতলের রিং উদ্ভাবন করেন, যা প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করত এবং অতিরিক্ত জ্বালানি প্রবেশ রোধ করত। ১৯৩০-এর দশকে পুরুষপ্রধান কর্মক্ষেত্রে নানান প্রতিকূলতা সত্ত্বেও নিজের মেধা ও দক্ষতায় তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। যুদ্ধের শেষ দিকে পুরুষ সহকর্মীদের নিয়ে গঠিত একটি দলের নেতৃত্ব দেন তিনি। প্রযুক্তি খাতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৪৭ সালে তাঁকে ব্রিটিশ সম্মাননা ‘ওবিই’ প্রদান করা হয় এবং ১৯৯০ সালে তিনি মৃত্যুবরণ করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0