বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মব সৃষ্টির চেষ্টা করার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বোয়ালমারী চৌরাস্তা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে গত সোমবার জামায়াতের নেতাকর্মীদের নেতৃত্বে মব সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। সরকারি কোনো অফিস-আদালতে মব সৃষ্টির চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতায় বোয়ালমারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারি কর্মকর্তাদের পাশে থাকবে। সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে ও নির্বিঘ্নে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তারা বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে আইন ও বিধি অনুযায়ী কাজ করতে হবে।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, সরকারি কর্মকর্তাদের কাজে বাধা সৃষ্টি বা ভয়ভীতি দেখিয়ে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার কথাও তারা জানান।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা, পৌর বিএনপির সহ-সভাপতি খান আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ ইমরান হুসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, দপ্তর সম্পাদক মহসিন আলম চাঁন, ফরিদপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রসুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির চৌধুরী,  উপজেলা যুবদলে সিনিয়র সহসভাপতি পিন্টু ঠাকুর, সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবলু, সদস্য সচিব আলামিন হোসেন, ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি প্রমুখ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশ পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 96 ভিউ দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ বাংলাদেশ দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 35 ভিউ গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক বাংলাদেশ গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 115 ভিউ সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 108 ভিউ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ বাংলাদেশ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 68 ভিউ পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির বাংলাদেশ পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির 89 ভিউ বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন বাংলাদেশ বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন 88 ভিউ