সম্প্রতি লাইভে এসে ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয়। যেখানে অপু বলেছিলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ এর জেরে পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন এবং ‘পরগাছার রানি’ বলে মন্তব্য করেন।
এই খোচার জবাব দিতে গিয়ে রবিবার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যাঁর ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং ৫টি আন্ডার প্রোডাকশন, সেই মানুষটি তাঁর লেভেলে পৌঁছানোর পরই যেন তাঁকে নিয়ে পোস্ট করে। ফেসবুক ব্যবহারে নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে অপু আরও বলেন, যাঁরা তাঁকে নিয়ে স্ট্যাটাস দেন, তাঁরা মূলত তাঁকে ‘বেচতে’ বা প্রচারের আলোয় আসতে চান। এই দুই শীর্ষ নায়িকার পালটাপালটি অবস্থান বর্তমানে বিনোদন জগতে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0