লালমনিরহাট

লালমনিরহাটে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমার আগুন

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বাজার এলাকার এবং পাটগ্রাম উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে আগুনে নথিপত্র পুড়..
Eidok-এ শেয়ার
লালমনিরহাটে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমার আগুন
ছবি: সংগৃহীত

 

 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমার আগুন

 

স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ওই ফকিরের তকেয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানান স্থানীয়রা।

 এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বাজারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে মঙ্গলবার ( ২৪ নভেম্বর)  রাত ২টা ৪৫ মিনিটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।  তবে এসময় ব্যাংকের নৈশপ্রহরীর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি।

বোমা নিক্ষেপের শব্দ ও আগুনের আভাস পেয়ে ভেতরে থাকা নৈশপ্রহরী চিৎকার শুরু করেন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন ভবনের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বুধবার সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান,  ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং ব্যাংকের শাখাগুলোতে রাত্রীকালীন টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান। 

 

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জেলার খবর চিরিরবন্দরে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 10 ভিউ তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাজারসংযোগ নিশ্চিতের আহ্বান দেবহাটার ইউএনওর জেলার খবর তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাজারসংযোগ নিশ্চিতের আহ্বান দেবহাটার ইউএনওর 42 ভিউ Sreemangal Celebrates the Spirit of Diversity and Unity জেলার খবর Sreemangal Celebrates the Spirit of Diversity and Unity 28 ভিউ সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে হয়রানি বন্ধের দাবি, সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের সংহতি জেলার খবর সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে হয়রানি বন্ধের দাবি, সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের সংহতি 72 ভিউ বরগুনায় ‘ছায়া-পরশ’ উদ্যোগ: অভিভাবকবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার নতুন দিগন্ত উন্মোচন জেলার খবর বরগুনায় ‘ছায়া-পরশ’ উদ্যোগ: অভিভাবকবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার নতুন দিগন্ত উন্মোচন 25 ভিউ কুমিল্লায় সাংবাদিক রাফির বিরুদ্ধে অপপ্রচার  জেলার খবর কুমিল্লায় সাংবাদিক রাফির বিরুদ্ধে অপপ্রচার  106 ভিউ মাত্র ৭ দিনের মাথায় ফেনী থেকে বদলি হলেন পুলিশ সুপার হাবীবুল্লাহ, নতুন এসপি জসিম উদ্দীন জেলার খবর মাত্র ৭ দিনের মাথায় ফেনী থেকে বদলি হলেন পুলিশ সুপার হাবীবুল্লাহ, নতুন এসপি জসিম উদ্দীন 29 ভিউ