লালমনিরহাট প্রতিনিধি

স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ওই ফকিরের তকেয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানান স্থানীয়রা।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বাজারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে মঙ্গলবার ( ২৪ নভেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এসময় ব্যাংকের নৈশপ্রহরীর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি।
বোমা নিক্ষেপের শব্দ ও আগুনের আভাস পেয়ে ভেতরে থাকা নৈশপ্রহরী চিৎকার শুরু করেন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন ভবনের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বুধবার সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং ব্যাংকের শাখাগুলোতে রাত্রীকালীন টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0