লালমনিরহাট

লালমনিরহাটে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমার আগুন

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বাজার এলাকার এবং পাটগ্রাম উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে আগুনে নথিপত্র পুড়..
Share on Eidok
লালমনিরহাটে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমার আগুন
Photo: collected

 

 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমার আগুন

 

স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ওই ফকিরের তকেয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানান স্থানীয়রা।

 এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বাজারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে মঙ্গলবার ( ২৪ নভেম্বর)  রাত ২টা ৪৫ মিনিটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।  তবে এসময় ব্যাংকের নৈশপ্রহরীর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি।

বোমা নিক্ষেপের শব্দ ও আগুনের আভাস পেয়ে ভেতরে থাকা নৈশপ্রহরী চিৎকার শুরু করেন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন ভবনের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বুধবার সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান,  ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং ব্যাংকের শাখাগুলোতে রাত্রীকালীন টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান। 

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ District News চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ 13 Views শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা District News শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 33 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার District News জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত District News জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ District News সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 53 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় District News ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক District News ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views