লাইভ

আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন

দীর্ঘ আট বছর পর ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬। মৌলভীবাজারে ৬০ হাজার ৪৮২ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।..
Eidok-এ শেয়ার
আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন
ছবি: সংগৃহীত

লাইভ আপডেট

১টি আপডেট
  1. আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন

    দীর্ঘ আট বছর পর ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬। মৌলভীবাজারে ৬০ হাজার ৪৮২ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-৭৭)-এর নির্বাচন। আগামী ২৮ নভেম্বর শনিবার দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। মৌলভীবাজার জেলায় এবার চূড়ান্ত ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন। 

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং প্রিসাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। 

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,দীর্ঘ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। চা-শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা, অংশগ্রহণ এবং গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। 

তিনি আরও জানান,নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একাধিক সমন্বয় সভা করা হয়েছে। চা-বাগানের ম্যানেজার ও মালিকদের সঙ্গে পৃথক সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের ভোটগ্রহণ ও নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা প্রশাসন নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখা,ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে চূড়ান্ত ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন। 

উপজেলাভিত্তিক ভোটার ও পঞ্চায়েতের সংখ্যা হলো,শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েতে ১৮ হাজার ৮২২ জন,মৌলভীবাজার সদরে ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন,রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন,কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন,কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন,জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন এবং বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন ভোটার রয়েছেন। 

জেলার মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় সর্বাধিক ৪০টি পঞ্চায়েত ও ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। ফলে এ উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা প্রশাসনের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। 

ইতোমধ্যে শ্রীমঙ্গলে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার,সহকারী রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা,ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত কমিটি বা প্রাথমিক নির্বাহী কমিটি,ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। চা-শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

ইউএনও মো. জিয়াউর রহমান নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ বিধি অনুযায়ী পালন করবেন। ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন,সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। 

তিনি আরও বলেন,নির্বাচনকে গ্রহণযোগ্য করতে প্রার্থী,ভোটার,চা-বাগান কর্তৃপক্ষ,নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের সংবাদ, প্রতিবেদন ও লেখনীর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি এবং প্রশাসনের নিরপেক্ষ অবস্থানের বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। 

সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 93 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 96 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 100 ভিউ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ এক্সক্লুসিভ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ 70 ভিউ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 341 ভিউ আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট এক্সক্লুসিভ আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট 150 ভিউ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা 158 ভিউ