তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাজারসংযোগ নিশ্চিতের আহ্বান দেবহাটার ইউএনওর

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে দেবহাটায় নেটওয়ার্কিং সভা, সহযোগিতার আশ্বাস প্রশাসনের..
Eidok-এ শেয়ার
তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাজারসংযোগ নিশ্চিতের আহ্বান দেবহাটার ইউএনওর
ছবি: সংগৃহীত

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শুধু প্রশিক্ষণ প্রদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, উৎপাদিত পণ্যের বাজার তৈরি এবং উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতাদের কার্যকর সংযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও তরুণীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এমন প্রত্যাশা ও গুরুত্বারোপের মধ্য দিয়ে সাতক্ষীরার দেবহাটায় অনুষ্ঠিত হয়েছে নেটওয়ার্কিং সভা।

বুধবার (২৫ নভেম্বর) দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় পরিচালিত ‘ইয়াং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মনোজিত মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান ও দেবহাটা থানার এসআই বেলায়েত হোসেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, অনেক প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করলেও তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগ প্রশংসনীয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। তরুণীদের উৎপাদিত পণ্যের বাজারসংযোগ তৈরি এবং তাঁদের ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় তরুণীদের কর্মসংস্থানের সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা, উদ্যোক্তা উন্নয়ন, কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের জন্য বাস্তবসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোগ পরিচালনায় সহযোগিতা এবং তাঁদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী সহায়তা জরুরি। তরুণীরা যাতে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেরাই আয়বর্ধক উদ্যোগ গড়ে তুলতে পারেন, সে জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা, পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সুযোগ এবং ক্রেতাদের সঙ্গে যোগাযোগ তৈরিতে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সভায় ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও অগ্রগতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলাম। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এবং তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাব্য ক্ষেত্র তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী শেখ সোহেল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রশিক্ষক আল মামুল ও কমিউনিটি মোবিলাইজার সোনিয়া সুলতানা।

সভায় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সমবায় বিভাগ, কৃষি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, সিপিপি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্পের অংশগ্রহণকারী তরুণীরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা মনে করেন, প্রশিক্ষণ, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও বাজারসংযোগ—এই চারটি ক্ষেত্রকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া গেলে তরুণীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের পথ আরও সুগম হবে। পাশাপাশি নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জেলার খবর চিরিরবন্দরে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 8 ভিউ Sreemangal Celebrates the Spirit of Diversity and Unity জেলার খবর Sreemangal Celebrates the Spirit of Diversity and Unity 26 ভিউ সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে হয়রানি বন্ধের দাবি, সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের সংহতি জেলার খবর সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে হয়রানি বন্ধের দাবি, সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের সংহতি 71 ভিউ বরগুনায় ‘ছায়া-পরশ’ উদ্যোগ: অভিভাবকবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার নতুন দিগন্ত উন্মোচন জেলার খবর বরগুনায় ‘ছায়া-পরশ’ উদ্যোগ: অভিভাবকবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার নতুন দিগন্ত উন্মোচন 22 ভিউ কুমিল্লায় সাংবাদিক রাফির বিরুদ্ধে অপপ্রচার  জেলার খবর কুমিল্লায় সাংবাদিক রাফির বিরুদ্ধে অপপ্রচার  100 ভিউ লালমনিরহাটে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমার আগুন জেলার খবর লালমনিরহাটে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমার আগুন 30 ভিউ মাত্র ৭ দিনের মাথায় ফেনী থেকে বদলি হলেন পুলিশ সুপার হাবীবুল্লাহ, নতুন এসপি জসিম উদ্দীন জেলার খবর মাত্র ৭ দিনের মাথায় ফেনী থেকে বদলি হলেন পুলিশ সুপার হাবীবুল্লাহ, নতুন এসপি জসিম উদ্দীন 29 ভিউ