ফরিদপুর

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময়

সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পত্রিকার ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা নিয়ে ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক দিনপত্রের উপজেলা প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা..
Eidok-এ শেয়ার
ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময়
ছবি: সংগৃহীত

দৈনিক দিনপত্রের প্রকাশক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, প্রকাশনার মান, পাঠকের চাহিদা এবং প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিরা তাঁদের কাজের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করতে পরামর্শ দেন।

সভায় বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি লিটন বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি আবুল বাসার, সদরপুর উপজেলা প্রতিনিধি কবির হোসাইন, নগরকান্দা উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, মধুখালী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি উজ্জ্বল হোসেন ও বোয়ালমারী উপজেলা প্রতিনিধি আলামিন হোসেন।

এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক ভোরের রানার গোপালগঞ্জ প্রতিনিধি বদরুল এবং চরভদ্রাসনের ফতেহাবাদ প্রতিনিধি লিয়াকত হোসেন লাভলু।

আলোচনায় সংবাদে তথ্যের যথার্থতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি দ্রুত সংবাদ পাঠানো এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকের সামনে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিনিধিদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সম্মেলনে পত্রিকার সংবাদ কার্যক্রম সম্প্রসারণ, প্রকাশনার মানোন্নয়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রতিনিধিদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে পত্রিকার সংবাদ পরিবেশন আরও সমৃদ্ধ করার প্রত্যয় জানান অংশগ্রহণকারীরা।

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময়

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক জেলার খবর ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 31 ভিউ ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত জেলার খবর ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 20 ভিউ সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু জেলার খবর সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 41 ভিউ সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক জেলার খবর সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 35 ভিউ সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জেলার খবর সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 69 ভিউ ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা জেলার খবর ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 19 ভিউ সীতাকুণ্ডের কুমিরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জেলার খবর সীতাকুণ্ডের কুমিরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 54 ভিউ