লালমনিরহাটের আদিতমারীতে মোবাইল কোর্টের অভিযান, সার অবৈধ মজুদ ও… | আই নিউজ বিডি

লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারীতে মোবাইল কোর্টের অভিযান,  সার অবৈধ মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও সার জব্দ

আজ (২০ অক্টোবর) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় এলাকায়, আদিতমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: আজিজা বেগম একটি মোবাই..
Eidok-এ শেয়ার
লালমনিরহাটের আদিতমারীতে মোবাইল কোর্টের অভিযান,  সার অবৈধ মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও সার জব্দ
ছবি: সংগৃহীত

 

মোবাইল কোর্ট  দুই ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা এবং এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে এবং একই সাথে ৭০ বস্তা সার জব্দ করেছে।

জানা গেছে, পূর্ব দৈলজোড় এলাকার একটি মুদি দোকান থেকে ৫১ বস্তা ইউরিয়া  পাচারের উদেশ্যে মজুদ করা হয় এবং পাচারে জড়িত কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা দুলালকে ধানক্ষেত থেকে আটক করা হয়। পরবর্তীতে তাকে 'সার ব্যবস্থাপনা আইন, ২০০৬' অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার তথ্যের ভিত্তিতে 'শফিকুল আলম ট্রেডার্স' ডিলার পয়েন্টে অনিয়ম পাওয়ায় 'শফিকুল আলম ট্রেডার্সকে’ ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, টিপার বাজার এলাকায় ভ্যানগাড়িতে পাচারকালে ১৯ বস্তা ডিএপি সার আটক করা হয়। ভ্যানচালকের তথ্যের ভিত্তিতে 'মনি ট্রেডার্স' নামক ডিলার পয়েন্টে সারের অবৈধ বিক্রয়ের সত্যতা পেয়ে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী 'মনি ট্রেডার্সকে' ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। আটককৃত সারের উৎস সম্পর্কিত এক পলাতক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সাপেক্ষে নিয়মিত মামলা দায়েরের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 35 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 303 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ