14794

הבא

14794

3 Views· 12/08/26
Akhter Hossain
Akhter Hossain
2 מנויים
2

⁣রঘুনাথপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ২
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় ডব্লিউ রহমান জুট মিলের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়া এলাকা থেকে আসা একটি সিএনজি এবং পুরান বাজার থেকে আসা অপর একটি সিএনজি বেপরোয়া গতিতে চলছিল। এ সময় একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় দুই সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় দুই সিএনজির যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বর্তমানে ওই সড়কে প্রশস্তকরণের কাজ চলমান থাকায় যান চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে বালুবাহী ট্রাক, সিএনজি ও অটোরিকশার বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দাবি, সড়ক প্রশস্তকরণ কাজের পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও বেপরোয়া চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא