সারিয়াকান্দিতে ভিডিও ভাইরাল, কোচিং সেন্টার সিলগালা

Næste

সারিয়াকান্দিতে ভিডিও ভাইরাল, কোচিং সেন্টার সিলগালা

6 Views· 15/09/26
Shaheen Shaheen
Shaheen Shaheen
1 Abonnenter
1

বিক্ষোভ-মানববন্ধনের পর প্রশাসনের ব্যবস্থা
বগুড়ার সারিয়াকান্দিতে একটি কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থীর অশালীন অঙ্গভঙ্গির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিভাবক ও এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধনের পর উপজেলা প্রশাসন ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারটি সিলগালা করেছে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থীর অশালীন অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনার প্রতিবাদে ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পরিচালিত একটি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার সুযোগ তৈরি হওয়া উদ্বেগজনক। তারা কোচিং সেন্টারের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ঘটনাস্থলে যান। পরে ইউএনওর নির্দেশনায় ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারটি সিলগালা করা হয়।
ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, “বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Vis mere

 0 Kommentarer sort   Sorter efter


Næste