Up next

৩নং চর পোড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

12 Views· 26/05/26
Md Munna
Md Munna
1 Subscribers
1

৩নং চর পোড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন হাওলাদারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। রাস্তা-ঘাট উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অসহায় মানুষের সহায়তায় তার ভূমিকা প্রশংসনীয়। তাই তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার না চালিয়ে এলাকার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
স্থানীয়রা আরও বলেন, জনগণ সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সক্ষম। কোনো অপপ্রচারই একজন জনপ্রিয় ও মানবিক নেতার ভাবমূর্তি নষ্ট করতে পারবে না।

Show more

 0 Comments sort   Sort By


Up next