Up next

কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসা মরা তিমি মাটি চাপা

18 Views· 07/03/26
Nazrul Islam
Nazrul Islam
8 Subscribers
8

⁣কক্সবাজারের
কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে আসা একটি মরা তিমি মাটি চাপা দেওয়া হয়েছে। পরিবেশ
দূষণ রোধে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ নিজ উদ্যোগে
স্কেভেটর দিয়ে তিমিটিকে মাটি চাপা দেন।

শনিবার রাতের
দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলি পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে তিমিটি ভেসে আসে বলে
স্থানীয়রা জানান। পরে বিষয়টি চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদকে জানানো হলে তিনি
দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেন।

চেয়ারম্যান আলা
উদ্দিন আল আযাদ জানান, সৈকতে মরা তিমি পড়ে থাকলে দুর্গন্ধ ও
পরিবেশ দূষণের আশঙ্কা থাকে। তাই স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি এড়াতে দ্রুত স্কেভেটর
দিয়ে তিমিটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান,
তিমিটির ওজন আনুমানিক প্রায় এক টন এবং দৈর্ঘ্য প্রায় ৫ থেকে ৬ মিটার
হতে পারে।

স্থানীয়রা জানান,
সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মাঝে মধ্যে বড় সামুদ্রিক প্রাণী ভেসে আসে। তবে
কুতুবদিয়ার সৈকতে তিমি ভেসে আসার ঘটনা খুবই বিরল।

এ ঘটনায় এলাকায়
ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।

Show more

 0 Comments sort   Sort By


Up next