⁣খুলনা ৩ এপিবিএনের সাফল্য: ১০৭টি হারানো মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার

下一个

⁣খুলনা ৩ এপিবিএনের সাফল্য: ১০৭টি হারানো মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার

5 Views· 29/06/26
Md Asraful Islam razu
0
在 独家

*মোঃ আশরাফুল ইসলাম রাজু, খুলনা জেলা প্রতিনিধি*
​খুলনা, ২৯ জুন ২০২৬:
খুলনা ৩ এপিবিএনের সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া ১০৭টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৮৬,৪৮০ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সাথে একটি জিডির মূলে এক ভিকটিমকেও উদ্ধার করা হয়।
​অদ্য ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম, এম সালাহউদ্দীন উদ্ধারকৃত মোবাইল ও টাকা আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেন।
​অধিনায়ক মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম ও সহকারী পুলিশ সুপার জনাব মো: আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জুন মাসে এই সফল অভিযান পরিচালিত হয়।
​মোবাইল ও টাকা হস্তান্তরকালে অধিনায়ক মহোদয় বলেন, "জনসাধারণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পেলে আমরা আরও অধিক ভুক্তভোগীকে দ্রুত আইনী সেবা প্রদান করতে পারবো।" অবৈদ অস্ত্র, মাদক, মোবাইল চুরি ও অনলাইন প্রতারণা রোধে ৩ এপিবিএনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

显示更多

 0 注释 sort   排序方式


下一个