দোহারে তরুণদের আয়োজনে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

Up next

দোহারে তরুণদের আয়োজনে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

17 Views· 31/10/26
Shahidul islam Sharif
Shahidul islam Sharif
Subscribers
0

⁣শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত তালতলা এফসি ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। ফাইনালে প্রাইম ফোর্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যানথম এফসি। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার জামালচর গ্রামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা শুরুর আগে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথির কিক-অফের মধ্য দিয়ে শুরু হয় ফাইনাল ম্যাচ।
শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। মাঠে ছিল টানটান উত্তেজনা। দুই দলের খেলোয়াড়েরাই জয়ের জন্য লড়াই করেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যানথম এফসি। রানার্সআপ হয় প্রাইম ফোর্স।
খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সাবেক ব্যাংকার ও ছাত্রদল নেতা মোহাম্মদ কবির হোসেন বলেন, অপ্রাপ্তবয়স্কদের মোবাইল আসক্তি কমাতে এবং মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। ইকরাশি কাচারিঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, স্থানীয় তরুণেরা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি জমজমাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। তাঁদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। আয়োজক কমিটির সদস্য শরীফ সফলভাবে ফাইনাল খেলা সম্পন্ন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। আরেক সদস্য রোমান আহমেদ সাদাফ জানান, ভবিষ্যতেও তাঁদের উদ্যোগে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হবে। সদস্য প্রভাত বলেন, টুর্নামেন্ট আয়োজনে জামালচর গ্রামের মানুষ ও অতিথিরা যেভাবে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
প্রধান অতিথি আবুল হাশেম বেপারী বক্তব্যে বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে লাগাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
রাইপাড়া বিএনপির সভাপতি আমির শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরু, রাইপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মুকুল তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নেয়। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকলেও ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তাঁরা এ আয়োজন করেন। স্থানীয়দের আশা, এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করবে। পাশাপাশি এলাকায় সুস্থ ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তুলবে।

Show more

 0 Comments sort   Sort By


Up next