ভোলার বোরহানউদ্দিনে ইটভাটা থেকে ৬টি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি

Næste

ভোলার বোরহানউদ্দিনে ইটভাটা থেকে ৬টি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি

0 Views· 01/07/26
Md Rakib Hossen
Md Rakib Hossen
Abonnenter
0

⁣

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে রাতের আঁধারে একটি ইটভাটায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, ২নং কালমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজনের, বোরহানউদ্দিন উপজেলার শেষ সীমানায় ডাউরি ব্রিজের কাছেই মালিকানাধীন ইটভাটায় গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র দুটি বিদ্যুৎ পিলারে স্থাপিত মোট ৬টি ট্রান্সফরমার কেটে নিয়ে যায়, এসময় দেখা যায় ট্রান্সফরমার ভিতরে থাকা কয়েন সহ অন্যান্য যন্তপাতি খুলে নিয়ে, শুধু খালি বাক্স ফেলে যায়।
ঘটনার পর ভাটা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এমন পরিকল্পিত চুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Vis mere

 0 Kommentarer sort   Sorter efter


Næste