বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভা অনুষ্ঠিত

Suivant

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভা অনুষ্ঠিত

1 Views· 09/10/26
Shaheen Shaheen
Shaheen Shaheen
1 Les abonnés
1

গণতন্ত্র রক্ষা ও দেশ গঠনে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
টুকু বলেন, গণতন্ত্র ধরে রাখতে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। সড়ক অবরোধ ও মবের মতো কর্মকাণ্ড থেকে সরে এসে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় প্রধান বক্তা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক আহত জুলাই যোদ্ধা গেজেটভুক্ত হওয়া ও প্রাপ্য চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি নয়; এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant