বগুড়ায় জাল টাকা দিয়ে সোনার চেইন নিয়ে পালাল প্রতারক

Bir sonraki

বগুড়ায় জাল টাকা দিয়ে সোনার চেইন নিয়ে পালাল প্রতারক

1 Views· 06/10/26
Shaheen Shaheen
Shaheen Shaheen
1 Aboneler
1
İçinde İlçe Haberleri

বগুড়ায় জাল টাকা দিয়ে সোনার গহনা কিনে নিয়ে পালিয়েছে এক প্রতারক। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের মেরিনা রোডের আনোয়ারা সুপার মার্কেটের এম এ খান লেনে তামান্না জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক আব্দুল বারী জানান, দুপুরে সাদা শার্ট পরা এক ব্যক্তি দোকানে এসে সোনার চেইন দেখতে চান। পরে ৬.২৪ গ্রাম ওজনের ‘সাবিত্রী চেইন’ মডেলের একটি চেইন পছন্দ করেন তিনি। এর মূল্য পরিশোধের জন্য এক লাখ টাকার এক হাজার টাকার নোটের একটি বান্ডিল ও অতিরিক্ত ১১ হাজার টাকা দেন।
আব্দুল বারী টাকাগুলো গণনা ও যাচাই করার সময় অন্য এক গ্রাহকের সঙ্গে কথা বলার সুযোগে ওই ব্যক্তি চেইনটি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে টাকা যাচাই করে জাল নোট থাকার বিষয়টি ধরা পড়ে। ক্যাশ মেমোতে ওই ব্যক্তি নিজেকে বগুড়া ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা ‘মেজর ছাব্বির রহমান’ নামে পরিচয় দিয়েছিলেন বলে জানা গেছে। তবে এটি ভুয়া পরিচয় বলে জানিয়েছেন জুয়েলার্স মালিক।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki