বগুড়ায় আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান, ৪ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; আটক ৩
বগুড়ায় আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান, ৪ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; আটক ৩
0
0
6 Views·
12/11/26
বগুড়া প্রতিনিধি ১২ নভেম্বর বৃহস্পতিবার।
বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সরকার ঘোষিত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটের ৪ হাজার পিস উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাটনারপাড়া এলাকার ওই আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
显示更多
0 注释
sort 排序方式