अगला

আমতলীতে তালাক দেয়া স্ত্রীর জামাই কর্তৃক শাশুড়ি ও শ্যালকের স্ত্রীকে কুপিয়ে জখম 

6 विचारों· 28/03/26
MD .KHALED MOSHARRAF SHOHEL
MD .KHALED MOSHARRAF SHOHEL
ग्राहकों
0

জেলা প্রতিনিধি,বরগুনা।।
বরগুনার আমতলীতে তালাক দেয়া স্ত্রীর জামাই কর্তৃক শাশুরি ও তার শ্যালকের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে । গুরুতর আহত শাশুড়ি তাসলিমা(৪৮) ও লামিয়া (২৫) কে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে । শুক্রবার দুপুর ১২ টার দিকে আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোছা গ্রামে এ ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা গেছে ৬ বছর পূর্বে আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে অটো চালক ইব্রাহিম (৩০) এর সাথে ,৭ নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে সাথী আকতারের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় তাদের একটি পুত্র সন্তান হয় । তিন বছর যাবৎ ইব্রাহিম বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে । নেশাগ্রস্থ অবস্থায় সে তার স্ত্রী সন্তানকে মারধর করত। বেশ কয়েকবার তার নিজ সন্তানকে মেরে ফেলার উদ্যেশ্যে বাড়ির পুকুরে ফেলে দেয় । এক পর্যায়ে স্থানীয় শালিশ বৈঠকে কাজির মাধ্যমে উভয়ের সম্মতিতে ২৩ফেব্রুয়ারী একে অপরকে তালাক দেয় । তালাকের এক মাস যেতে না যেতেই সে স্ত্রীকে আবার ফিরিয়ে নেয়ার চেষ্টা করে । স্ত্রী সাফ জানিয়ে দেয় সংসার না করার জন্যই তালাক এর ব্যবস্থা করা হয়েছে ,আমি আর ফিরে যাব না । শুক্রবার দুপুরের দিকে ইব্রাহিম গাছ কাটা দাও নিয়ে তার স্ত্রীর বাবার বাড়ি গিয়ে তার স্ত্রী সাথি আক্তার কে জোড় করে নিয়ে আসতে চায়। সাথির মা ও তার ভাইয়ের স্ত্রী বাধা দিতে এলে তাদের কে এলাপাথারী কুপিয়ে জখম করে । আহত অবস্থায় প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে প্রেরণ করা হয় । সেখানে চিকিৎসা শেষে আমতলী হাসপাতালে ভর্তি রয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला