শেখ শোভন আহমেদ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
শেখ শোভন আহমেদ
|সাবস্ক্রাইবার
সর্বশেষ ভিডিও
গোপালগঞ্জে কাশবন সাহিত্য পত্রিকার প্রোগ্ৰামে কবি শেখ শোভন আহমেদ এর কবিতা আবৃত্তি
শেখ শোভন আহমেদ, কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার শিকার স্থানীয় এনসিপি নেতা মেহেদী হাসান আবিদ জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন ছাত্রশক্তির কাশিয়ানীতে উপজেলা সদস্য সচিব পদে মেহেদী হাসান আবিদ দায়িত্বরত আছেনতার উপর অতর্কিত এ হামলার নিন্দা জানিয়েছেন স্থানীয় এনসিপি নেতাকর্মীরা ও এলাকাবাসী
উল্লেখ্য,গত ১৫ই জুলাই বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা ছাত্র-শক্তির কমিটি গঠন করা হয় কমিটিতে থাকা ব্যক্তিদের তালিকা গোপালগঞ্জ জেলা এনসিপি থেকে প্রকাশিত হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে এ বিষয়টি নিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের পক্ষে বিভিন্ন হুমকি ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ায়যা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার সৃষ্টি হয়
জানা গেছে, ১৬ ই জুলাই বৃহস্পতিবার ভোর চারটায় মেহেদী হাসান আবিদ এর মুঠোফোনে একাধিকবার কল করে হুমকি দেওয়া হয় এবং তাকে সতর্ক থাকতে বলা হয়পরে মেহেদী হাসান আবিদ নীজ এলাকা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উপজেলার রাতৈল ইউনিয়ন থেকে ফেরার পথে ঘোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মুখে মাস্ক ব্যবহৃত প্রায় আট থেকে নয় জন মেহেদী হাসান এর উপর হাতুড়ি দিয়ে হমলা করে পালিয়ে যায়এতে মেহেদী হাসান আবিদ কিছুটা আহত হয়
এ বিষয়ে মেহেদী হাসান আবিদ বলেন, আমার উপরে ফ্যাসিস্টরা হামলা করেছে আমি এর দ্রুত বিচার চাই এবং এর সাথে যারা জড়িত সবাইকে যেন আইনের আওতায় আনা হয় আজকে ১৬ই জুলাই তারা পরিকল্পিতভাবে আমার উপরে হামলা করেছেতারা গোপালগঞ্জে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে চায় গোপালগঞ্জে তারা তাদের বিপক্ষের শক্তি রাখতে চায় না
গোপালগঞ্জ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক বলেন, জাতীয় ছাত্রশক্তি গোপালগঞ্জ জেলার অধীন কাশিয়ানী উপজেলা কমিটির সদস্য সচিব মেহেদি হাসান আবিদের উপর আজ ১৬ জুলাই অতর্কিত হামলা হয়েছে এই হামলার পিছনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইন্ধন রয়েছে বলে আমাদের বিশ্বাস করার সম্পূর্ক গ্রাউন্ড রয়েছে
প্রশাসন শুধুমাত্র গোপালগঞ্জকে অপমানজনক অবস্থায় ফেলতে বিজিবি মোতায়েন, আর্মি মোতায়েন এধরনের আজগুবি কর্মকান্ডে লিপ্ত অথচ দিনে দুপুরে এধরনের সংঘবদ্ধ আক্রমনের ঘটনা ঘটছে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং আইনানুগভাবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিষয়ে জেলা প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে অনুরোধ করছি
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,আমরা অভিযোগ পেয়েছিযাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে
