- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Other
mabud hiden cam video
নিজস্ব প্রতিবেদক,আই নিউজ বিডি
উচ্চ বেতনে ইউরোপের দেশ সার্বিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মগবাজারের ‘আয়েশা ট্রাভেলস এন্ড টুরিজম’ নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীদের দাবি, সোনালী ব্যাংকের মগবাজার শাখার চার তলায় অবস্থিত এই এজেন্সির মালিক ও তার পরিবার সুপরিকল্পিতভাবে এই জালিয়াতি চক্র পরিচালনা করছে
অনুসন্ধানে জানা যায়, আয়েশা ট্রাভেলস এন্ড টুরিজমের মালিক আব্দুল মাবুদ (পিতা: নজরুল ইসলাম), তার ছেলে তূর্য এবং এজেন্সির ম্যানেজার জে এম জুয়েল দীর্ঘদিন ধরে ইউরোপে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন
১৩ লাখ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ
ভুক্তভোগীদের অভিযোগ, সার্বিয়া নেওয়ার চূড়ান্ত আশ্বাস দিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৩ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে এই চক্রটি টাকা নেওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি এবং টাকা ফেরত চাইলে নানারকম তালবাহানা ও হুমকি দেওয়া হচ্ছে
এই প্রতারণার শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী হলেন— বাধন, সোহেল, রমজান, ইমন এবং কবির
ভুক্তভোগীরা জানান:
"আমরা সোনালী ব্যাংকের চার তালায় অবস্থিত তাদের অফিসে গিয়ে বিশ্বস্ততার ভিত্তিতে টাকা জমা দিয়েছিলাম মালিক আব্দুল মাবুদ, তার ছেলে তূর্য এবং ম্যানেজার জে এম জুয়েল সরাসরি এই টাকা লেনদেনের সাথে জড়িত এখন টাকা ও পাসপোর্ট দুটোই আটকে রেখে তারা আমাদের হয়রানি করছে"
প্রশাসনের হস্তক্ষেপ দাবি
ভুক্তভোগী যুবকেরা বর্তমানে চরম আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত দিন কাটাচ্ছেন তারা এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত টাকা দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন
এ বিষয়ে আয়েশা ট্রাভেলস এন্ড টুরিজম কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি
