5973

التالي

5973

1 Views· 01/09/26
JESAI MURMU
JESAI MURMU
مشتركين
0
في

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের কুকরুল খালে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই কর্মসূচির অংশ হিসেবে গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

কর্মসূচিতে রংপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

#admin

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي