Principais vídeos | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Principais vídeos
ইরান ও ইসরাইলকে ঘিরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের আন্তর্জাতিক খবর। সাম্প্রতিক ঘটনাবলি, বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
#iran #israel #internationalnews #middleeast #breakingnews #worldnews #বাংলাখবর #আন্তর্জাতিকখবর
নোয়াখালী হাতিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন।
খানসামায় ডেঙ্গু প্রতিরোধে র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে র্যালি, আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি পাকেরহাট শাপলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি নিয়মিত অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই এখন থেকেই প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম, আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির নেতা মোফাজ্জল হোসেন (মোফা), যুবনেতা মিজানুর রহমান, মুমিনুল ইসলাম, রবিউল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান পাটোয়ারী।
এ সময় আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা পাকেরহাট শাপলা চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় রাস্তার পাশে জমে থাকা আবর্জনা অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালিত হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কানাইল ও গাঁওকান্দিয়া গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ে অন্তত ১০টি বসতভিটা বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। শনিবার (২১ জুন) দুপুর প্রায় ১২টার দিকে মাত্র তিন মিনিট স্থায়ী এ ঘূর্ণিঝড় ব্যাপক তাণ্ডব চালিয়ে ঘরবাড়ি, গোয়ালঘর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জালাল উদ্দিন, বিধবা মাজেদা খাতুন, বিল্লাল হোসেন, কুদ্দুস আলী, ইব্রাহীম মিয়া,বিধবা পারভীন আক্তার, হুমায়ুন মিয়া, জিন্না আলি, তোতা মিয়া, শাহেদ মিস্ত্রি। তাদের অনেকের বসতঘর ও গোয়ালঘর আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে ঘটনার সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে এরকম ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
স্থানীয়রা জানান,হঠাৎ করে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়ে কয়েকটি বসতঘরের টিনের চালা উড়ে যায় এবং অনেক গোয়ালঘর ভেঙে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। ঝড়ের সময় আতঙ্কিত হয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এদিকে আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমের শুরুতেই এমন দুর্যোগে অনেক পরিবার নতুন করে মানবিক সংকটে পড়েছে।
গাঁওকান্দিয়া ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন বলেন, “ঘূর্ণিঝড়টি খুব অল্প সময় স্থায়ী হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ১০টি পরিবারের বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের আংশিক ক্ষতিও হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছি এবং তাদের দ্রুত সহায়তা প্রদানের জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদাত আহমেদ বলেন, “ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি আমি জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বিধি মোতাবেক ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাভার প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে সাভারের পাকিজা এলাকায় প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তর।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ ইমন। তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক গফুর মিয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এছাড়া তিনি দাবি করেন, গফুর মিয়া ভারতে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।
রিফাত আহমেদ ইমন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও জনগণের আন্দোলনের চেতনাকে ধারণ করে যারা রাজনীতি করছেন, তাদের উচিত আওয়ামী লীগের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
হাসপাতাল পরিচালনা পর্ষদ এর সভাপতি নির্বাচিত হওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
অর্থ বছরে ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকার বাজেট ঘোষণা করা হয়।
৩নং চর পোড়াগাছা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আতাউর রহমান হেলাল আজ ইউনিয়নের আওতাধীন ৯নং ওয়ার্ডের বান্দের হাট বাজারে ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ৩নং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ তাঁর সঙ্গে অংশ নেন। গণসংযোগকে ঘিরে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গণসংযোগকালে ডাঃ আতাউর রহমান হেলাল বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন। তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাদের মতামত মনোযোগ দিয়ে শোনেন। এ সময় ব্যবসায়ী, যুবসমাজ, প্রবীণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ জানান, ডাঃ আতাউর রহমান হেলাল একজন নীতিবান, সৎ ও জনবান্ধব মানুষ। দীর্ঘদিন ধরে তিনি এলাকার গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছেন। যেকোনো দুর্যোগ, অসুস্থতা কিংবা বিপদের সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনেক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
গণসংযোগে উপস্থিত স্থানীয়রা আরও বলেন, একজন যোগ্য, সৎ ও দায়িত্বশীল চেয়ারম্যান হিসেবে তারা ডাঃ আতাউর রহমান হেলালকে দেখতে চান। তাদের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
এ সময় ডাঃ আতাউর রহমান হেলাল উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, "আমি সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে এই ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব।"
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, বেকার যুবকদের কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণসংযোগ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ ডাঃ আতাউর রহমান হেলালের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও তাঁর পাশে থেকে ইউনিয়নের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বান্দের হাট বাজারে অনুষ্ঠিত এ গণসংযোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং দিনব্যাপী এ কর্মসূচি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
বগুড়া শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু হওয়া সূত্রাপুর গোহাইল রোডটি (নেকটার পর্যন্ত ৩ কিলোমিটার) দীর্ঘ ১৮ বছর ধরে সম্পূর্ণ অবহেলিত ও খানাখন্দে ভরা। সম্প্রতি বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৬ কোটি ৬০ লাখ ১১ হাজার ২৯৯ টাকা বাজেটে এই আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের টেন্ডার পাশ এবং গত মে মাসে জাঁকজমকপূর্ণভাবে অফিশিয়াল উদ্বোধন হলেও অদৃশ্য কারণে মাঠপর্যায়ে মূল রাস্তার কাজ সম্পূর্ণ থমকে আছে। স্থানীয়দের ভাষায়, উদ্বোধনের ছবি পত্রিকায় আসলেও এখন পর্যন্ত কাজ বুঝিয়ে নেওয়ার বা তদারকি করার মতো কোনো অভিভাবক বা "মামি" নেই। ফলে এই দীর্ঘস্থায়ী জনদুর্ভোগ এখন চরম সীমা অতিক্রম করেছে।
পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন উদ্ধার, একই পরিবারের ৪ জন গ্রেপ্তার
(নিজস্ব প্রতিবেদক:)
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন উদ্ধার এবং একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলাব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিকেল ২টার দিকে সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্বর্ণের আংটি, সাতটি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন, একটি পাসপোর্ট, একটি ডিভিআর, একটি হিটিং বাল্ব, একটি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর একটি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ
০৬ জুলাইরাত ১২:৪০ ঘটিকায় হাতিবান্ধা থানার পূর্ব আমঝোল এবং ০৫ জুলাই দুপুর ১২:৪৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পূর্বটারী এবং রাত ০৮:৪৫ মিনিটে আদিতমারী থানার কর্ণপুর নামক স্থানেবিজিবি ০৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল,ফেয়ারডিল ও ইস্কাফ সিরাপের সর্বমোট আনুমানিক মূল্য ২,০৫,৬০০/-টাকা।
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে ধারণ করে ঢাকার দোহার উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা, ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় কামারখন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১ হাজার ৬ শত ৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং বালাইনাশক বিতরণ করা হয়
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. বিপাশা হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা কৃষি অফিসার মো. ফরিদ হোসাইন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা অঞ্জন কুমার রায়, কামারখন্দ অতিরিক্ত কৃষি অফিসার মিশু আকতার
মনু নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে ৯জুলাই হতে ধীরে ধীরে রাজনগর মৌলভীবাজার এর বিভিন্ন অংশে মনু নদীর বাঁধ ভেঙে পার্শবর্তী এলাকায় পানি প্রবেশ করে
সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকীতে ছেলের স্মৃতিচারণ
.
#sirajganj | #mirzamuraduzzaman | #mirzafamily
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সিরাজগঞ্জে জুলাই বিপ্লবের স্মৃতিচারণে আবারো রাজপথে জুলাই যোদ্ধারা
.
#sirajganjsadar #36july #hasinaslastday
Bangla News, Bangladesh News, BD News, Bangla News Today, Today Bangla News, News Update, Breaking News, Latest News, Bangla TV News, Online News, Bangla Live News, BD Live News, News Bangla, News BD, Bangladeshi News, YouTube News, Live News, Somoy TV, Jamuna TV, Ekattor TV, Independent TV, ATN News, Bangla News 24, BBC Bangla, Prothom Alo, Daily Star, Bangla Tribune, NTV News, RTV News, Bangla Viral News, Political News BD, Bangladesh Politics, Election News BD, Dhaka News, Chattogram News, Sylhet News, Rajshahi News, Khulna News, Barisal News, Rangpur News, Mymensingh News, Bangla Crime News, Crime Patrol BD, Sports News BD, Cricket News, Shakib Al Hasan, Tamim Iqbal, BD Cricket, Entertainment News BD, Bangla Cinema, Bangla Natok, Viral Video BD, Bangladeshi Trending, Bangla Social Media News, BD Economy, Business News BD, Market News BD, International News BD, India Bangladesh News, Kolkata News, West Bengal News, Modi Bangladesh, Sheikh Hasina News, Awami League News, BNP News, Election 2024 Bangladesh, Digital Bangladesh, Rohingya News, Cox’s Bazar News, Bangladesh Weather, Flood News BD, Cyclone News BD, Bangladesh Technology, Science News BD, Mobile Review BD, Smartphone BD, 5G in Bangladesh, YouTube Bangladesh, Facebook Bangladesh, TikTok Bangladesh, Social Media BD, Viral BD News, Accident News BD, Corona Update BD, Education News BD, Student Protest BD, University News BD, HSC Exam News, SSC Exam News, Bangladesh Jobs News, BD Employment, Career News BD, Funny News BD, Inspirational News BD, Motivational Bangla, Islamic News BD, Bangla Hadith, Quran News BD, Lifestyle News BD, Health News BD, Dhaka Traffic News
#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24
৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি, সড়কে বসেই সেহরি সারছেন অবস্থানকারীরা
বাগেরহাটের কচুয়ায় ৪ পুলিশ আ-হ-ত, গ্রে/প্তা/র ১৭ জন