トップ動画 | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

トップ動画

Nazrul Islam
9 Views · 6 months ago

⁣কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত
মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম জামে মসজিদের ইমামের কক্ষ
থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস ওই মসজিদে
দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছিলেন। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বাসিন্দা
মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, ফজরের নামাজের
আগে মসজিদের পাশের থাকার কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মুহূর্তেই এই খবর
ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, কক্ষটি ভেতর
থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে
মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, একজন ইমামের এমন
মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়রা এবং জনপ্রতিনিধিরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর
প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Abdul Kadir
9 Views · 6 months ago

⁣তারেক রহমানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আগমন ¯^াগত জানিয়ে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার (১৬ মে ২০২৬) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজ¯^ বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো.হারুনুর রশিদ এর নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে|

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম ¯^পন,
পৌর ছাত্রদলের আহবায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, যুগ্ন আহবায়ক মশিউর রহমান টিপু ও ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাশেদ আলম, মহিন আহম্মেদ ভূঁইয়া, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন সুজন, আব্দুল গাফফার,উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাদের রাশেদ,খাঁন সোহেল, টিটু হোসেন,সোহেল রানা,রাসেল মিজি, ক্কারী মহসিন, আব্দুল কাদের,ওমর সানি,মোঃ শাকিল, জুহেল হোসেন, রাকিব হোসেন,অপু ভূইয়া, পৌর ছাত্রদলের নেতা আশিক রহমান, জুম্মন পাঠান, তারেক হোসেন, রাকিব হোসেন, মোঃ হাছান, ইয়াসিন মিজি, নাঈম শেখ,সালমান হোসেন, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন সম্ররাট, গল্লাক ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাইসুল ইসলাম, যুগ্ম আহবায়ক, নাহিদ হোসেন, সাব্বির রহমান|

⁣একযোগে দেশব‍্যাপী ভূমি সেবা মেলার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের মাধ্যমে ভূমি সেবা মেলা সাতক্ষীরায় উদ্ধোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ উপস্থিত ছিলেন

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Nazrul Islam
9 Views · 6 months ago

বড়ঘোপ বাজারের পশ্চিম সমুদ্র সৈকতে বসেছে পশুর মেলা। গরু, ছাগল,ভেড়া পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে।

Akhi Aktar Rehena
9 Views · 6 months ago

⁣বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ' শীর্ষক জাতীয় কর্মশালা

⁣সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন জেলা বিএনপি'র জনপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Shahidul islam Sharif
9 Views · 5 months ago

⁣মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী পালামগঞ্জ বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী ও সর্বস্তরের মানুষের মাঝে তোবারক বিতরণ করেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

MD Hasib Khan
9 Views · 5 months ago

ওসমান হাদী হত্যার পিছনে ভারতের হাত আছে, এবং বাংলাদেশের ক্ষমতাধারি কিছু লোক এর সাথে জড়িত, এর সুষ্ঠু বিচার চাই ✊

Mohammed Nasim
9 Views · 5 months ago

⁣উখিয়ার পাগলির বিলে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী ও শাশুড়ি পুলিশ হেফাজতে



মোহাম্মদ নাছিম

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (২৫) নামের এক গৃহবধূকে গলায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৬টার দিকে পারভিন আক্তার তার বাবার বাড়ি চলে যাওয়াকে কেন্দ্র করে স্বামী মোঃ আব্দুল আলমের সাথে বাকবিতণ্ডায় জড়ান। পারিবারিক এই কলহের এক পর্যায়ে আব্দুল আলম তার স্ত্রীর গলায় উপর্যুপরি আঘাত করেন। এতে পারভিন আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে স্বামী আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগম তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভিনকে মৃত ঘোষণা করেন।
নিহত পারভিন আক্তার পাগলির বিল এলাকার আব্দুল গফুর ও আনোয়ারা বেগমের মেয়ে।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ে নামেন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ভিকটিমের স্বামী মোঃ আব্দুল আলম এবং শাশুড়ি মরিয়ম বেগমকে তাৎক্ষণিকভাবে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

উখিয়া থানা পুলিশ জানায়, মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Md Rabiul Islam
9 Views · 5 months ago

⁣পিরোজপুর সদর থানার দাউদপুরের স্কুল পড়ুয়া দুই কিশোরী পাচারকালে নাজিরপুর চৌঠাই মহল বাস স্ট্যান্ডে আটক পুলিশের হাতে হস্তান্তর।

Mosaraf azad Monsur
9 Views · 5 months ago

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগমনে সমুদ্র নগরী কক্সবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

⁣আওয়ামী লীগের ষড়যন্ত্র ও ছাত্রলীগের দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার রয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান তানজিলের নেতৃত্বে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার রাতে ছাত্রদল নেতা তানজিলের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ছাত্রদলের নেতাকর্মীদের সরব তৎপরতা দেখা যায়। এসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।

Sohag Hossain Shanto
9 Views · 5 months ago

⁣ফলিমারী গ্রাম এখন আ'তঙ্কের নাম। এমনকি পুলিশ বা সাংবাদিক দেখলেই আতঙ্কে সরে যাচ্ছেন অনেক নারী।
নন্দিনী হ'ত্যা ও পরবর্তী বি'ক্ষুব্ধ জনতার হা'মলা-ভা'ঙচুরের ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে ভীতিকর নীরবতা। অধিকাংশ পুরুষ আত্মগোপনে থাকায় গ্রামটি প্রায় পুরুষশূন্য। একটি ম'র্মান্তিক হ'ত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নয়, পুরো একটি জনপদকে ভয়ের মধ্যে ঠেলে দিয়েছে।

Sohag Hossain Shanto
9 Views · 5 months ago

রাস্তা কাজ চলছে

Md. Nezam Uddin
9 Views · 5 months ago

রাঙ্গুনিয়া একবিধবা নারী বসতবাড়িতে হামলা চালিয়ে ৮০০০০ টাকা লুট করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিডিও মামলা করলে মূল আসামি গ্রেফতার হয়নি। তাই রাঙ্গুনিয়ার এমপি হুমাম কাদের চৌধুরির সাক্ষাতের আশায় বাস ভবনের সামনে অবস্থান।

1753900756578223
9 Views · 5 months ago

টঙ্গী স্টেশন রোডে প্রকাশ্যে নেশাগ্রস্ত সন্দেহভাজন ছিনতাইকারীদের অবাধ বিচরণ, আতঙ্কে পথচারীরা—সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান

Abdullah Al Mamun
9 Views · 5 months ago

⁣মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ

S Rahman
9 Views · 4 months ago

⁣২৮ জুন ২০২৬—বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের পথে একধাপ এগিয়েছে। সংবাদটি নিঃসন্দেহে একফালি রোদ, পাহাড়ের ঘন কুয়াশা ভেদ করে আসা আশার আভা। তবু এই আলোর পাশে ছায়া হয়ে দাঁড়ায় একটি তীক্ষ্ণ প্রশ্ন—এতদিন কেন এই অপেক্ষা?
শিক্ষা কি তাদের জন্য কম জরুরি? প্রশ্নগুলো রূঢ়, কিন্তু বাস্তবতা আরও রূঢ়। বছরের পর বছর পাহাড়ি জনপদে শিক্ষা রাষ্ট্রীয় অবহেলার করুণ উপাখ্যান হয়ে থেকেছে। শিক্ষক নেই, শ্রেণিকক্ষ জীর্ণ, পাঠ্যবই পৌঁছায় বর্ষা পেরিয়ে। নদী, পাহাড় আর প্রশাসনিক অনিশ্চয়তার ত্রিভুজে বন্দি হয়ে প্রতিদিন ক্ষয় হয় শিশুদের মৌলিক অধিকার।
এই প্রেক্ষাপটে তিন্দুর একটি বিদ্যালয়ের জাতীয়করণ কোনো করুণা নয়। এটি রাষ্ট্রের বিলম্বিত কর্তব্য পালনের এক ক্ষুদ্র, অথচ প্রয়োজনীয় স্বীকৃতি। অধিকার কখনো অনুগ্রহ হতে পারে না—এ সত্য যত দেরিতে উপলব্ধি করা যায়, তত বেশি মূল্য দিতে হয় একটি প্রজন্মকে।
এই উদ্যোগের পেছনে আছেন সুফল চাকমার মতো নীরব প্রহরীরা। তাঁদের কলমে উঠে এসেছে তিন্দুর স্কুলটির দীর্ঘশ্বাস, বঞ্চনার করুণ কাহিনি। তাঁদের লেখা পৌঁছেছে সংসদের কক্ষে, নীতিনির্ধারকের টেবিলে।
আছেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। সাঙ্গুর বুকে নৌকা বেয়ে যিনি শিক্ষকদের সামান্য ভাতা জোগাড় করেন, বিদ্যালয়টিকে বাঁচিয়ে রাখেন নিজের কাঁধে। পাহাড়ের মানুষেরা নিঃশব্দে সমাজের ভার বয়—এটাই তাঁদের চিরায়ত বৈশিষ্ট্য।
কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব নিয়মতান্ত্রিকভাবে পালনের কথা, তা যদি বারবার সচেতন নাগরিকের ব্যক্তিগত ত্যাগের উপর ভর করে দাঁড়ায়, তবে সেটি আর সাফল্য থাকে না। সেটি হয়ে ওঠে রাষ্ট্রীয় ব্যর্থতার স্পষ্ট স্বীকারোক্তি।
আমাদের সংবিধান এবং জাতীয় শিক্ষানীতি—দুটোই পাহাড়ি ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষাকে অগ্রাধিকারের কথা বলে। অথচ বাস্তবে পাহাড়ের শিক্ষা আজও প্রকল্পনির্ভর, দাতা-সহায়তার মুখাপেক্ষী, অনিশ্চিত।
যদি জাতীয়করণ কেবল বিদ্যালয়ের নামফলকে নতুন রং হয়ে থেমে যায়—যদি স্থায়ী শিক্ষক নিয়োগ না হয়, পর্যাপ্ত বরাদ্দ না আসে, প্রশাসনিক জবাবদিহি প্রতিষ্ঠিত না হয়—তবে তিন্দুর এই উদ্যোগও আরেকটি ফাঁপা আশার নামান্তর হবে। নামফলক পেট ভরায় না, ভবিষ্যৎও গড়ে না
পাহাড়ে শিক্ষা নিশ্চিত না করে উন্নয়ন, শান্তি কিংবা সমতার কথা বলা কেবল বাগাড়ম্বর। শিক্ষা কোনো দয়ার দান নয়—এটি সাংবিধানিক অধিকার, মানবিক মর্যাদার ভিত্তি। এই অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্রকে তার নীরবতার দায় নিতেই হবে।
তিন্দুর এই ক্ষুদ্র প্রদীপ দৃষ্টান্ত হোক, ব্যতিক্রম নয়। পাহাড়ের প্রতিটি ঝির পাশে, প্রতিটি পাড়ায় যেন জ্বলে ওঠে এমন আলো। কারণ একটি জাতি ততটাই উন্নত, যতটা আলোকিত তার সবচেয়ে প্রান্তিক শিশুটির চোখ।

rubelhawlader Rubel
9 Views · 4 months ago

⁣আজ রোজ শুক্রবার গাজীপুর আওয়ামী লীগের মিছিল নেতৃত্বে নাছির মোড়ল ছিলেন, আজ জুম্মার নামাজ পর পরই এই মিছিল বের হয় এই সময় ৩০০ শত বেশি লোক মিছিলে অংশ গ্রহন করেন।
এই সময় নাছির মোড়ল বলেন - আমি নাছির মোড়ল বাংলাদেশের মাটিতে জননেত্রী শেখ হাসিনার জন‍্য প্রস্তুত হয়ে এসেছি আমার মৃত্যু হলে হোক আমি রাজপথে এই ভাবেই থাকবো,আপনারাও আসুন হাতে হাত মিলিয়ে রাজপথে নামি।




Showing 407 out of 408