Principais vídeos | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Principais vídeos

Mehedi Hasan
4,787 Views · 1 year ago

⁣অন্যত্র বিয়ে প্রবাসীর স্ত্রীর —
চরম অনিশ্চয়তায় ছোট্ট শিশুর ভবিষ্যৎ

Hm josim
4,781 Views · 1 year ago

⁣কুড়িগ্রাম জেলা থেকে সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কর্মী সভা ২০২৫।প্রধান অতিথি জনাব মোঃ আবুল কালাম আজাদ আহবায়ক তাঁতিদল কেন্দ্রীয় কমিটি। প্

পুলক শেখ
4,776 Views · 1 year ago

⁣টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ২।


⁣১২ই জুলাই শনিবার বিকেল ৫:৪০ মিনিটে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের বানিয়ারচর নামক স্থানে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে আসা মাইক্রোবাস এবং টেকেরহাটের দিক থেকে আসা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি ভুল সাইডে চলে গেলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সরাসরি সংঘর্ষ হয়।
আহত দুইজনকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সৌভাগ্যবশত, তাদের আঘাত গুরুতর নয়।

Towfiq Sultan
4,715 Views · 1 year ago

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারের ঝাল মুড়ি বর্তমানে স্থানীয় ও অনলাইনে সমান জনপ্রিয়। মুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, ধনেপাতা, সরিষার তেল, চানাচুর ও বাদামের ঝাল-টক-মশলাদার মিশ্রণে তৈরি এই খাবার এখন বাজারের অন্যতম আকর্ষণ।

এখানকার ঝাল মুড়ির দাম ৫০ টাকা থেকে শুরু, যা স্থানীয় মানুষের কাছে কিছুটা দামি হলেও স্বাদের জন্য ক্রেতাদের কাছে অত্যন্ত প্রিয়।

শুধু স্থানীয় নয়, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ঝাল মুড়ির জনপ্রিয়তা এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। টিকটক, ফেসবুক ও ইউটিউবে নিয়মিত অসংখ্য ভিডিও ও রিল আপলোড হচ্ছে, যেখানে বিক্রেতাদের হাতের জাদু ও বিশেষ মশলার মিশ্রণ সবার নজর কাড়ছে।

বিক্রেতাদের মতে, প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহক ঝাল মুড়ি কিনতে ভিড় জমান। ছাত্র-যুবক থেকে শুরু করে বয়স্ক মানুষ—সবার কাছেই এটি আড্ডা ও গল্পগুজবের সঙ্গী হয়ে উঠেছে।

স্থানীয়দের ভাষায়—“আমরাইদ বাজার মানেই ঝাল মুড়ি।

সিরাজগঞ্জ খোকসা বাড়ি ইউনিয়ন পলিটেকনিক ইনস্টিটিউট এর পাশে অজ্ঞাত মোটরসাইকেল এর সন্ধান

Belhaj Badhon
4,705 Views · 1 year ago

⁣নাটোরের বড়াইগ্রামে মাটি চাঁপা পড়ে মোস্তাকিম আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাকিব হোসেন নামে অপর এক শিশু। নিহত শিশু মোস্তাকিম আহমেদ উপজেলার খাকসা দক্ষিণ পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও আহত সাকিব হোসেন একই এলাকার আবু তাহেরের ছেলে। আজ সোমবার দুপুরে বাগডোব গড়িলা বিলে এই দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন ও স্থানীয়রা জানান, বাগডোব গড়িলা বিলে কাবিখা প্রকল্পের কাঁচা রাস্তার তৈরির জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। রাস্তার পাশে লেকের গর্তে বৃষ্টির মধ্যে কয়েকটি শিশু খেলা করছিল। বৃষ্টিতে সেখানকার মাটি নরম হয়ে পাড় ভেঙে দুই শিশুর ওপর চাপা পড়ে। এ সময় শিশু সাকিবের সারা শরীর মাটির নিচে চাঁপা পড়লেও তারা মাথা বের হয় থাকে এবং মোস্তাকিম মাটির নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে এবং তার কথায় ভেকু দিয়ে মাটি সড়িয়ে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Hm josim
4,701 Views · 1 year ago

⁣লোডশেডিংয়ের অন্ধকারে কক্সবাজার

MD JAHANGIR ALAM
4,687 Views · 1 year ago

বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সোমবার ১৪ জুলাই বিকেল ৪টায় বাজিতপুর বাজারের বাশমহল থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। সিনেমাহল মোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে মিছিলটি আবার বাশমহলে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বাজিতপুর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা।

সমাবেশে মনিরুজ্জামান মনির বলেন তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে জামাত, চরমোনাই এবং এনসিপির সঙ্গে মিলে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে, যা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, “যারা দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের জায়গা বাংলাদেশে নয়। তাদের ঠিকানা দিল্লি, নয়তো পাকিস্তানের পিন্ডিতে হওয়া উচিত।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক মোস্তফা বলেন “শহীদ জিয়ার বিএনপির বিরুদ্ধে এখন চতুরদিক থেকে ষড়যন্ত্র চলছে, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র রুখে দেব।

বক্তারা আরও অভিযোগ করেন, সরকার ও তাদের মিত্ররা দমন-পীড়নের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু বিএনপি রাজপথেই এর জবাব দেবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

Md siraz
4,684 Views · 2 years ago

Gazipur

MD.SAKIB HASAN
4,669 Views · 1 year ago

নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি :
নন্দীগ্রাম জামাদার তেলের পাম্পের সামনে আজ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ভদ্রদিঘী গ্রামের বাসিন্দা নুর নবী। প্রাপ্ত তথ্য অনুসারে, একটি ট্রাক ও ভুটভুটির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। নুর নবীকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর নবীর মৃত্যুতে ভদ্রদিঘী গ্রামে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নুর নবী একজন সদাহাস্য যুবক ছিলেন এবং তার সঙ্গে স্থানীয়দের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে, যারা এই আকস্মিক মৃত্যুতে শোকাহত।

স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ট্রাকটি দ্রুত গতিতে চলছিল এবং ভুটভুটির চালক যথেষ্ট সাবধানতার সাথে চালাচ্ছিলেন না। পুলিশ উভয় যানবাহনের চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা প্রশাসনের প্রতি সড়ক নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন যে, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়মের কঠোর বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সড়ক ও মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষের সাথে ট্রাফিক বিভাগের সমন্বয় প্রয়োজন। বিশেষত, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের গতির উপর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি। এছাড়াও, স্থানীয় মানুষদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার জন্য প্রচার প্রচারণা চালানো প্রয়োজন।

নুর নবীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও ভদ্রদিঘী গ্রামের মানুষদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

সুভাষ মজুমদার
4,636 Views · 1 year ago

⁣যশোর জেলা শহরের সার্কিট হাউজপাড়ায় মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার সময় একটি নির্মাণাধীন বহুতল ভবনের ষষ্ঠ তলার বারান্দা/কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলী ও একজন শ্রমিক প্রাণ হারিয়েছেন।

Abdullah Ibne Khalid
4,630 Views · 1 year ago

বিকেল চারটার দিকে ধানমন্ডি সাত মসজিদ রোডে হঠাৎ করেই সড়কে গভীর গর্তে সৃষ্টি হয়। তবে সে সময় সড়কে কোন যান চলাচল না থাকার কারণে বড় ধরনের কোনো ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

Ranajit Barman
4,627 Views · 1 year ago

⁣রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ বুধবার(২৮মে) বেলা ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিমের আয়োজনে সুন্দরবন সংলগ্ন বরষা রিসোর্টে ভিটিআরটি ও বাঘবন্ধুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

মিনহাজুল বারী
4,621 Views · 2 years ago

⁣বগুড়া সোনাতলায় বিরল চর্ম রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করেছে কাবিল উদ্দিন

Abdullah Ibne Khalid
4,614 Views · 1 year ago

জুলাই ২৪ এর গনঅভ্যুত্থানের স্মৃতি কে স্মরণীয় করার লক্ষ্যে ডোমার সরকারি কলেজের শিক্ষার্থীদের দেওয়ালে গ্রাফিতি যা ডোমার বাসির নজর কেড়েছে ।

Salahuddin Ahmed
4,612 Views · 1 year ago

⁣দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বর্হি বিভাগে ৫০ টাকার টিকেটে চিকিৎসা সেবা, সিমিত ফিতে ১২ ধরনের পরীক্ষা নিরিক্ষা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের ১০০ শর্য্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স সেন্টারে শুরু হয়েছে ওয়ান স্টোপ "কেয়ার স্প্রেশালাইজড জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। দুই শিপ্টের বর্হি বিভাগে ৫০ টাকার টিকেটে রোগীরা পাবেন দুবার করে চিকিৎসা সেবা। সেই সাথে রোগ জীবানু নির্নয়ে ৩০ টাকা থেকে শুরু করে ৩৩০ টাকার মধ্যে আল্ট্রাসনোগ্রাম এক্সরে রক্ত মূত্রসহ ১২ ধরনের নমূনা পরীক্ষা নিরিক্ষা করাতে পারবেন সব বয়সি রোগীরা। বিনামুল্যেও কিছু কিছু ঔষধ দেওয়া হবে রোগীদের। দুস্হঃ রোগীদের বিনামূল্যে ঔষধ দিতে দানশীল বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা চাওয়া হয়েছে।
পর্য্যায়ক্রমে বর্হি বিভাগে অল্প টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্হ্য সেবা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ প্রসব সেন্টার ও ডে কেয়ার সার্জারী বিভাগ চালুর উদ্দ্যেগ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
এবিষয়ে আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তারিত তুলে ধরেন হাসপাতাল পরিচালনা কমিটির সাধারন সম্পাদক এ.কে.এম আজাদ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডাঃ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির এবং নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স সেন্টার চালুর প্রকল্পের কথা। অলাভজনক স্বেচ্ছাসেবী এবং নিজস্ব আয়ে পরিচালন হিসেবে ১৮৯২ সালের ১৩জুন হাসপাতালটির প্রতিষ্ঠা করেন তৎকালীন সময়ে প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন ( মুরহুমা) সংরক্ষিত আসনের এমপি বেগম খুরশিদ জাহান হক চকলেট। ২০০৩ সালে ২৩ এপ্রিল হাসপাতালটি উদ্বোধন করেন তৎকালীন সময়ের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া।
গত ২০২২ সালের ১৭ জুন স্প্রেশালাইজড জেনারেল হাসপাতালের বর্হি বিভাগ ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেছিলেন খুরশিদ জাহান হক চটলেটের ছেলে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ড.হাসনাইন আক্তার হক।
ধাপে ধাপে হাসপাতালে ক্লোজ হার্ট সার্জারী,এনজিওগ্রাম,পিটিসিএ, ওপের হার্ট সার্জারী, শিশু কার্ডিওলজভ নিউরো মেডিসিন, নিউরো সার্জারী অর্থোপেডিক সার্জারী গাইনী এন্ড অবস্ ফিজিএমওথেরাপী এবং, ডেন্টাল বিভাগসহ জরুরী চিকিৎসা সেবা সম্প্রসারিতসহ চলমান রয়েছে।

Mohammad Fakrul Moula
4,611 Views · 1 year ago

⁣বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, এবং বৈষম্যমূলক আয় বণ্টনের বাস্তবতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ — বিশেষ করে একজন দিন মজুর। প্রশ্ন আসে, একজন দিন মজুরের জীবন ও বর্তমান বাজারের বাস্তবতা কি একসাথে চলে? বাস্তবতা বলছে—না, কখনোই না।

Mamun Sorder
4,611 Views · 1 year ago

⁣মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস




Showing 36 out of 37