بین الاقوامی | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

بین الاقوامی

⁣ইন্ডিগো এয়ারলাইন্সের মুম্বাই-কলকাতা রুটের একটি ফ্লাইটে সহযাত্রীকে চড় মারার ঘটনায় অভিযুক্ত এক যাত্রীকে আজীবন নিষিদ্ধ করেছে ইন্ডিগো এয়ারলাইনস। ⁣গত বৃহস্পতিবার, ৩১ জুলাই ঘটনাটি ঘটে। পরদিন ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, তারা বিমানের ভেতরে এমন উশৃঙ্খল আচরণ সহ্য করবে না এবং বিধি অনুযায়ী অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা, সম্মান ও স্বাচ্ছন্দ্য রক্ষা তাদের মূল লক্ষ্য ।

Md Kazi Ahsanul Haque Jihad
40 Views · ago 1 year

ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে এক বিবৃতিতে বলেছেন হামাস।

MD
18 Views · ago 1 year

কলাপাড়া উপজেলা আওতাধীন , ৭ নং লতাচাপলী ইউনিয়ন। আজিমপুর ,তাহের পুর এই সেতুটি ভেঙ্গে পড়ে হঠাৎ।

MD
2,346 Views · ago 1 year

ঢাকা মাইলস্ট স্কুল এন্ড কলেজ এর দুর্ঘটনার ভিডিও

পুলক শেখ
24 Views · ago 1 year

⁣গাজার ত্রাণ সংকট: লুটপাটের শিকার ট্রাক! | Gaza Aid Crisis Exposed

গাজায় ত্রাণবাহী ট্রাক লুটপাটের শিকার! 😱 জুলাই ২০২৫-এ ইসরাইল ১০৪টি ট্রাক প্রবেশের অনুমতি দিলেও বেশিরভাগই লুট হয়েছে। গাজা সরকারের দাবি, ইসরাইল ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ৫ মাসে অনাহারে ১৬০ জনের মৃত্যু, যার মধ্যে ৯১ জন শিশু। 😢 এই মানবিক সংকটের পেছনে কী? বিস্তারিত জানতে ভিডিও দেখুন! Don’t miss this eye-opening report on the Gaza crisis. Like, share, and subscribe for more updates! #gazaaid #humanitariancrisis cover Topic -
গাজা, ত্রাণ সংকট, ইসরাইল, ফিলিস্তিন, মানবিক সংকট, লুটপাট, শিশু মৃত্যু, Gaza Aid Crisis, Israel Palestine Conflict, Humanitarian Crisis, Food Shortage, Gaza News, Palestine Update, Aid Truck Looting, Human Rights, Info Today Bangla, Info Today,
#গাজা #ত্রাণ_সংকট #ইসরাইল_ফিলিস্তিন #মানবিক_সংকট #gazacrisis #palestinenews #aidlooting #humanrights #gazaupdate #infotodaybangla

Hm josim
32,964 Views · ago 1 year

⁣জুলাই পদযাত্রা - নরসিংদী।.

Hm josim
5,468 Views · ago 1 year

সাইমুমের জুলাই জাগরণ ফেস্টে বক্তব্য রাখছেন প্রেস সচিব

MUHAMMAD RAHMAN
2,559 Views · ago 1 year

জুলহাসের বিমান কিভাবে আকাশে উড়ল!

Salahuddin Ahmed
10,676 Views · ago 1 year

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > শিক্ষা সাংস্কৃতি অর্থনীতি বানিজ্য অবকাঠামো উন্নয়নে তথ্য বিনিময় এবং অংশিদারিত্বে দিনাজপুর পৌরসভার সাথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্ক পেমব্রক সিটির মধ্যে একটি উন্নয়ন চুক্তি সম্পাদিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই চুক্তি স্বাক্ষর করে ফ্লোরিডার ভাইস মেয়র মুশফিকা কাশেম এবং দিনাজপুর পৌরসভায় প্রশাসকের দ্বায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ফ্লোরিডার ভাইস মেয়র মুশফিকা কাশেম বলেন, বিশ্বের বহু দেশের সাথে এধরনের চুক্তির নজির রয়েছে। বাংলাদেশে এ ধরনের চুক্তি এটাই প্রথম। তিনি যেহেতু জন্ম সূত্রে দিনাজপুরের বাসিন্দা। তাই প্রকল্পটি দিনাজপুর পৌরস়ভার জন্য হাতে নিযেছিলেন। প্রকল্প প্রস্তাব ফ্লোরিডা কর্তৃপক্ষ ২৪ ঘন্টা সময়ের মধ্যে অনুমোদন করেছিল। আর সেটি বাংলাদেশ সরকারের কাছে সম্মতি নিতে ৮ মাস সময় লেগেছে। প্রকল্প বাস্তবায়িত্ব হলে সুফল মিলবে বলে আশাবাদী তিনি।
ওই চুক্তির মাধ্যমে দেড়শো বছরের পুরানো দিনাজপুর পৌরসভা সাথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্ক পেমব্রক সিটি কর্তৃপক্ষ সেতু বন্ধন রচিত হবে।
দিনাজপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেবে ইউএসএর প্রতিষ্ঠানটি।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ অন্যান্যরা।
শেষে কেক কাটেন তারা।
####

Md Kazi Ahsanul Haque Jihad
8,537 Views · ago 1 year

⁣পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের পারমাণবিক সম্ভাবনাকে এত দ্রুত মুছে ফেলার হুমকি দিয়েছেন যে কেউ আঙুল তোলার আগে সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে।

আল
13,651 Views · ago 1 year

⁣জয়নগর বিধানসভা AIMIM পার্টির উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি সুজাউদ্দিনের নেতৃত্বে ৫০০ পরিবারকে বস্ত বিতরণ এবং প্রতিবাদ সভা

মোমিন আলি লস্কর জয়নগর:-

Satyajit Das
57 Views · ago 1 year

A fighter pilot's breathtaking escape reminds us, war is never the answer. Let’s unite for peace, not conflict.
— Squadron Leader (Rtd) Sadrul Ahmed Khan

এম আর উজ্জ্বল
31 Views · ago 1 year

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় অবস্থিত রাজধলা বিল।
এই বিলের অনেক ইতিহাস সংস্কৃতি রয়েছে।

এম আর উজ্জ্বল
20,036 Views · ago 1 year

নেত্রকোনার দুর্গাপুরে চিনামাটি ও সাদা মাটির পাহাড় অবস্থিত।

আশিকুর রহমান
66 Views · ago 1 year

নাম তার বিল্লাল, বাংলাদেশের শেরপুরে তার বাড়ি, তার প্রত্যেকটা ভিডিওতে রয়েছে অনুপ্রেরণা।

Md. Nezam Uddin
7,581 Views · ago 1 year

⁣শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, জুলাই-আগস্টে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন।

বিবিসি’র যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি’ দিয়েছেন এবং তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারী) পাবে, তারা গুলি করবে।

Juwel Hossain
55 Views · ago 1 year

⁣ভারতের ধর্মনিরপেক্ষতার দাবি কি শুধুই কাগজে-কলমে? মুম্বাই শহরে প্রায় ১৫০০ মসজিদসহ নানা ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ প্রশাসন। উদ্দেশ্য? “শব্দ দূষণ রোধ!”— বলছে সরকার। কিন্তু প্রশ্ন উঠছে— সত্যিই কি এটি পরিবেশ রক্ষার পদক্ষেপ, নাকি সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ?

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, ২ জুলাই, মহারাষ্ট্র সরকারের নির্দেশে মুম্বাই পুলিশ শহরজুড়ে লাউডস্পিকার অপসারণ অভিযান চালায়। এতে মসজিদের পাশাপাশি অন্যান্য উপাসনালয় থেকেও লাউডস্পিকার সরানো হয়েছে বলে দাবি মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী।

তিনি জানান, “আমরা সকল ধর্মের উপাসনালয়ের লাউডস্পিকার সরিয়েছি। এ বিষয়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে আগেই আলোচনা হয়েছে।”

কমিশনার স্পষ্ট করে বলেছেন, যেসব স্থানে লাউডস্পিকার সরানো হয়েছে, সেসব স্থানে আর তা পুনঃস্থাপন করা যাবে না। শুধু ধর্মীয় উৎসবের সময় বিশেষ অনুমতির ভিত্তিতে অস্থায়ীভাবে ব্যবহার করা যাবে, তাও নির্ধারিত শব্দসীমার মধ্যে।

তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসলিমরা। তাদের অভিযোগ, “এটি একতরফা পদক্ষেপ। হিন্দুত্ববাদী চাপের মুখে মুসলিমদের ধর্মাচরণ বাধাগ্রস্ত করা হচ্ছে।”

ধর্মীয় অধিকারকর্মীরা মনে করছেন, শুধু শব্দদূষণের অজুহাতে আজানের মতো ধর্মীয় রীতির উপর এই হস্তক্ষেপ ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত একদিকে যেমন পরিবেশ আইনের দোহাই দিচ্ছে, অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন অনেকে।

বিশেষ করে নির্বাচনী বছরে বিজেপির হিন্দু ভোটব্যাংক তুষ্ট করার জন্যই এমন পদক্ষেপ নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জানা গেছে, মুম্বাইয়ের ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত নজরদারি ও পুলিশ মোতায়েন করেছে।

GK Shohag
55 Views · ago 1 year

⁣কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার একদিন পর প্রতিশোধ মূলক এ হামলা চালালো ইরান।

Dalowar Khan
19 Views · ago 1 year

⁣এখন ইরান দ্বিতীয় টার্গেট পাকিস্তান এভাবে পুরো মুসলিম বিশ্বর ধ্বংস করবে, নেতা নিয়াহু এবং ইউরোপীয় নেতারা

KAMRUL HASAN SHARIF
1,028 Views · ago 1 year

⁣বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নির্দেশনায় কলাবাগান থানা ছাত্রদলের উদ্যোগে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, স্টাফ কোয়ার্টার সহ এলাকায় বিভিন্ন স্হানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার, জুন ২০, ২০২৫।




Showing 6 out of 7