国际的 | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
国际的
ধ্বং'সস্তূ'পে অক্ষত বাড়ি পেয়ে সিজদায় লু'টিয়ে পড়লেন এক ফি'লি'স্তি'নি
https://ekhon.tv/category/international
https://ekhon.tv/international..../middle-east/68ee193
https://ekhon.tv/international..../68ee095bd9195486b62
https://ekhon.tv/international..../68eccd08d9195486b61
শহিদুল আলমের গাজায় নয়, মানবতার পক্ষে এক যাত্রা
নিজের বাড়ির সামনে কোনো মুসলমান "I Love Muhammad" লিখলে তার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এছাড়াও সব মুসলিম ধর্মীয় মিছিলে "I Love Muhammad" ব্যানার নিষিদ্ধ করা হয়েছে। এই ব্যানার ও পোষ্টার নিয়ে মিছিল করার জন্য অনেক মুসলমানকে পিটিয়ে ভারতের পুলিশ অ্যারেস্ট করেছে। মুসলমান ছেলেদের মোটর বাইকে "I Love Muhammad" স্টিকার থাকার জন্য তাদেরকে পুলিশ জরিমানাও করছে উত্তর ভারতে।
ভিডিওতে দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেয়ার হুমকি আসার পর থেকে মুসলমানেরা তাদের বাড়ির সামনে থেকে "I Love Muhammad" স্টিকার বা পোস্টার সরিয়ে ফেলছে।
"I Love Muhammad" লেখার জন্য সংখ্যালঘু মুসলমানদেরকে শাস্তি পেতে হলেও প্রতিটা শহরে হাজার হাজার হিন্দু বাড়ির সামনে "জয় শ্রীরাম", "জয় হনুমান", "হর হর মহাদেব" বা "হরে রাম হরে কৃষ্ণ" লেখা আছে এবং তাতে বিজেপি সরকারের কোনো আপত্তি নেই। নরেন্দ্র মোদির বিজেপির শাসনে সংখ্যালঘুদের এই রকম জঘন্য মাত্রায় নির্যাতন সহ্য করতে হচ্ছে।
আমেরিকা বা ইউরোপে কি "I Love Jesus" ব্যানার বা পোস্টার সাথে থাকার জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে? কক্ষনো নয়। আসলে এটা পৃথিবীর সব সভ্য দেশের বেশীর ভাগ মানুষের পক্ষে বিশ্বাস করতেই সময় লাগবে যে "I Love Muhammad" পোস্টার, ব্যানার বা স্টিকার সঙ্গে থাকার জন্য ভারতে কোনো মুসলমানকে পুলিশ শাস্তি দিচ্ছে বা সরকার তাদের বাড়ীঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে।
এই ভারত যেভাবে সংখ্যালঘু মুসলমানেরা বিজেপিশাসিত সরকারের হাতে জুলুমের শিকার হচ্ছে সেভাবে সংখ্যালঘু হিন্দুরা কখনো বাংলাদেশে সরকারের হাতে জুলুমের শিকার হতেই পারে না। ভারতে অনেক হিন্দুত্ব সংগঠনের সমর্থকেরা প্রায়ই মুসলমানদের উপর বিভিন্ন রকমের জুলুম করে, পিটিয়ে হত্যাও করে।
বাংলাদেশে কোনো ইসলামিক সংগঠন বা দল হিন্দুদের উপর এইরকম জুলুম করেছে তা কেউ দেখাতে পারবে না। তবু ভারতের বিজেপি নেতারা এবং সরকার-পন্থী গোদি মিডিয়া অত্যন্ত হাস্যকরভাবে প্রায়ই অভিযোগ তুলে যে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা নাই ও তারা নির্যাতনের শিকার।
গা'জা'য় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন-নে'তা'নিয়া'হুর ফোনালাপ
Democrats delivered a government shutdown over free healthcare for illegal aliens.
President Donald J. Trump shares a powerful message in response to Hamas' statement regarding his peace plan:
"Very importantly, I look forward to having the hostages come home."
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (U.S. Immigration and Customs Enforcement - ICE) এবং অভিবাসন-বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইস কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি ড্রোন ফুটেজ প্রকাশ করে দাবি করেছে, বিক্ষোভকারীরা তাদের অভিযানে বাধা দিয়েছে এবং এক কর্মকর্তা টিয়ার গ্যাসের ক্যানিস্টার ছুড়ে মেরেছে।
আইস জানায়, শিকাগোতে 'অপারেশন মিডওয়ে ব্লিটজ' নামের একটি অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে। তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একদল বিক্ষোভকারী একটি ফেডারেল ভবনের গেটের বাইরে অবস্থান নিয়ে কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, "আমাদের কর্মকর্তারা যখন ফেডারেল সম্পত্তি রক্ষার চেষ্টা করছিলেন, তখন সুপারহিরোর পোশাক পরা এক আন্দোলনকারী, যিনি গত সপ্তাহেও সংবাদ শিরোনামে এসেছিলেন, একটি টিয়ার গ্যাসের ক্যানিস্টার তুলে নিয়ে আমাদের কর্মকর্তাদের দিকে ছুড়ে মারেন।"
আইস আরও নিশ্চিত করেছে যে, ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে আইস একটি বহুল সমালোচিত সংস্থা। দেশটির অভিবাসন নীতি প্রয়োগ, অভিবাসীদের আটক এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর কার্যক্রমের জন্য সংস্থাটি মানবাধিকার কর্মীদের দ্বারা প্রায়ই সমালোচিত হয়। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায়শই আইস-বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা কখনও কখনও উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়। শিকাগোর এই ঘটনাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে চলমান উত্তেজনারই সর্বশেষ উদাহরণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের ন
ঝিনাইদহ কালিগঞ্জ-৪ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বর্ণাঢ্য রেলি শোভাযাত্রা।ভালোবাসার বহিঃপ্রকাশ। জনতার ঢল। কালিগঞ্জে ইতিহাস সৃষ্টি করলেন ঝিনাইদহ ৪ আসনের গণ মানুষের নেতা মোঃ সাইফুল ইসলাম ফিরোজ। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করেন, প্রদর্শন শেষে তুমি বক্তব্য রাখেন ।এছাড়া তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না ।
গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ, দেখুন লাইভ
ভান্ডারিয়া, পিরোজপুর: ইসরায়েল কর্তৃক গাজায় অব্যাহত আগ্রাসন, গণহত্যা এবং ত্রাণ সামগ্রী সরবরাহে বাধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি বিশাল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে, গাজায় মানবিক ত্রাণ ও জরুরি সেবা নিয়ে যাওয়া ৭১টি নৌবহরে ইসরায়েলী বাহিনীর হামলা এবং এর ফলস্বরূপ ৪৪ জন মানবাধিকার কর্মীকে আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এই কর্মসূচি থেকে।
"আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন" এবং "মানব সেবা ব্লাড ফাউন্ডেশন"-এর যৌথ উদ্যোগে ভান্ডারিয়া উপজেলার পিরোজপুর-এ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ ও বক্তাদের বক্তব্য
মানববন্ধন ও র্যালিতে মানবসেবা ব্লাড ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন-এর দায়িত্বশীল মাহাদী হাসান উপস্থিত ছিলেন। এছাড়া, ইসলামী আন্দোলন ভান্ডারিয়া উপজেলা সভাপতি বাদশা জমাদ্দার, ভান্ডারিয়া বাজার ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা ইসরায়েলী বাহিনীর এই অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন। তারা গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর পরিচালিত গণহত্যা বন্ধের জোর দাবি জানান এবং ত্রাণবাহী নৌবহরে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা আরও বলেন, "গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইসরায়েল কর্তৃক ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করা এবং ত্রাণকর্মী ও মানবাধিকার কর্মীদের উপর হামলা চালিয়ে তাদের আটক করা অত্যন্ত নিন্দনীয় অপরাধ।" তারা জোর দিয়ে বলেন যে, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধাপরাধ সংক্রান্ত সকল নীতিমালা নির্লজ্জভাবে লঙ্ঘন করছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
আয়োজকরা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "গাজায় নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে এবং মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বকে একযোগে কাজ করতে হবে।" তারা অবিলম্বে আটককৃত মানবাধিকার কর্মীদের মুক্তি এবং গাজায় নিরবচ্ছিন্নভাবে ত্রাণ পৌঁছানোর সুযোগ করে দেওয়ার দাবি জানান।
আয়োজক সংগঠন "আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর"-এর পক্ষ থেকে বলা হয়, তারা সবসময় নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকবে। গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আয়োজনে: আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর এবং মানব সেবা ব্লাড ফাউন্ডেশন।
রামলীলায় রাবণের প্রতিমূর্তি দহন
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলাজুড়ে চলছে মণ্ডপে মণ্ডপ, উৎসব
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা,পূজা পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ , ঝিনেদা জেলা কালিগঞ্জ উপজেলা শাখার বিভিন্নস্থানের শারদীয় দুর্গাপূজা,পূজা পরিদর্শন করেনতারেক রহমানের নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলে তাদের খোজ খবর নিয়েছেন। পরিদর্শন করেন ও আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বলেন, “এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই। এদেশের মাটি যেমন আমাদের, তেমন হিন্দু ভাইদের। এখানে কোন ভেদাভেদ নেই।” হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠান উদযাপন করতে পারে সেই সহযোগিতার কথাও তিনি বলেন এবং সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা, সবাইকে শুভেচ্ছা জানিয়েছ।
গাজার জলসীমায় সুমুদ ফ্লোটিলার প্রবেশ
সুয়েজ সংকটে মিশরের কৌশল ও বৈশ্বিক রাজনীতি
মার্কিন ফেডারেল শাটডাউন: কারণ ও প্রভাব
গাজায় ফ্লোটিলা জাহাজ নিয়ে নতুন বার্তা দিলেন শহিদুল আলম
সরাসরি ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
ব্রেকিং ৪০ টি জাহাজ গাজার খুব কাছাকাছি চলে গেলে ইসরায়েলী নৌ বাহিনী বোট গুলো কে ধাওয়া করতে থাকে
সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার পরও গাজার দিকে এগিয়ে চলেছে অন্তত ৪০টি জাহাজ।
১৩ টি জাহাজ জব্দের পরও গাজার দিকে এগিয়ে যাচ্ছে ত্রাণবাহী বহরের আরও অন্তত ৪০ টি জাহাজ,