মাদ্রাসায় বলাৎকার দুঃখজনক ও লজ্জাজনক, সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী কায়কোবাদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাদ্রাসায় বলাৎকার দুঃখজনক ও লজ্জাজনক, সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী কায়কোবাদ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মাদ্রাসায় বলাৎকার দুঃখজনক ও লজ্জাজনক, সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী কায়কোবাদ..
মাদ্রাসায় বলাৎকার দুঃখজনক ও লজ্জাজনক, সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী কায়কোবাদ..
ছবি: সংগৃহীত
****

মাদ্রাসায় বলাৎকার কিংবা অশালীন কর্মকাণ্ডের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর নজরদারি ও শরিয়াহ বাস্তবায়ন

ধর্মমন্ত্রী জানান, দেশের প্রশাসনিক ও সামাজিক সার্বিক পরিস্থিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নজর রাখছেন। মন্ত্রী বলেন,

"শরিয়াহ অনুযায়ী হারাম ও হালাল কাজের বিষয়ে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি জোরদার করা হবে। অন্যায় বা অপরাধ করলে কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।"

ভবিষ্যতে যেন মাদ্রাসাগুলোতে এ জাতীয় অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

জুমার খুতবায় সামাজিক অসংগতির বিরুদ্ধে কথা বলার আহ্বান

এর আগে ইমাম সমিতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেশের ইমাম সমাজকে সমাজে শান্তি প্রতিষ্ঠায় মার্জিত ও সুন্দর ভাষায় ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। যেকোনো ধরনের উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে পরামর্শ দেন।

একই সঙ্গে জুমার খুতবায় সমাজের নানা অসংগতি, মাদক ও চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী।

Geen reacties gevonden


News Card Generator