ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহা (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি পৌর শহরের কলেজ রোড..
Share on Eidok
ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
Photo: collected

 

মোঃ ইমরান মুন্সি
​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহা (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার ‘জাফর মেনশন’ নামক ভবনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। ডিবির এসআই (নিঃ) মো. তারিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভবনের ৩য় তলার পশ্চিম পাশের একটি রুমের ভেতর থেকে ১৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহাকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত সজীব কুমার সাহা ঝালকাঠি পৌর শহরের ডাক্তারপট্টি এলাকার অমল চন্দ্র সাহার ছেলে।

​এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. তারিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments 0

No comments found

Related News Articles

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Law-Court সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 31 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Law-Court শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Law-Court তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 39 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Law-Court তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Law-Court নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Law-Court আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Law-Court খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views