ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহা (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি পৌর শহরের কলেজ রোড..
Eidok-এ শেয়ার
ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি
​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহা (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার ‘জাফর মেনশন’ নামক ভবনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। ডিবির এসআই (নিঃ) মো. তারিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভবনের ৩য় তলার পশ্চিম পাশের একটি রুমের ভেতর থেকে ১৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহাকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত সজীব কুমার সাহা ঝালকাঠি পৌর শহরের ডাক্তারপট্টি এলাকার অমল চন্দ্র সাহার ছেলে।

​এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. তারিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Hukum-Pengadilan তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Hukum-Pengadilan নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 47 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Hukum-Pengadilan আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 67 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Hukum-Pengadilan খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 67 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Hukum-Pengadilan শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 33 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Hukum-Pengadilan ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Hukum-Pengadilan প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 58 Views