ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহা (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি পৌর শহরের কলেজ রোড..
Eidok-এ শেয়ার
ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি
​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহা (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার ‘জাফর মেনশন’ নামক ভবনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। ডিবির এসআই (নিঃ) মো. তারিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভবনের ৩য় তলার পশ্চিম পাশের একটি রুমের ভেতর থেকে ১৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহাকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত সজীব কুমার সাহা ঝালকাঠি পৌর শহরের ডাক্তারপট্টি এলাকার অমল চন্দ্র সাহার ছেলে।

​এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. তারিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত חוק-בית משפט ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 31 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি חוק-בית משפט তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 30 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট חוק-בית משפט বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 45 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় חוק-בית משפט এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি חוק-בית משפט কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 60 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ חוק-בית משפט দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 90 Views দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি חוק-בית משפט দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 89 Views