ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাসিনুজ্জামান মিন্টু avatar   
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু



হাসিনুজ্জামান মিন্টু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে..

 

 

 

 

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের জগদল বস্তি গ্রাম এলাকায় তেরনই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলো—জগদল বস্তি গ্রামের এহেসান (৫) ও কাউসার (৫)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।

 

 

 

পারিবারিক সূত্রে জানা যায়, এহেসান স্থানীয়ভাবে ‘হুকাফাটা’ নামে পরিচিত সুলতানের নাতি ও জাহিদ হাসান জাহানুরের ছেলে। অপর শিশু কাউসার স্থানীয়ভাবে ‘অটো কালাম’ নামে পরিচিত ব্যক্তির ছেলে।

 

 

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে কোনো একসময় খেলতে গিয়ে দুই শিশু তেরনই নদীর পানিতে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করেন।

 

 

 

উদ্ধারের পর শিশু দুটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়।

 

 

 

ঘটনার পর জগদল বস্তি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

Nenhum comentário encontrado


News Card Generator