ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু



হাসিনুজ্জামান মিন্টু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

 

 

 

 

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের জগদল বস্তি গ্রাম এলাকায় তেরনই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলো—জগদল বস্তি গ্রামের এহেসান (৫) ও কাউসার (৫)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।

 

 

 

পারিবারিক সূত্রে জানা যায়, এহেসান স্থানীয়ভাবে ‘হুকাফাটা’ নামে পরিচিত সুলতানের নাতি ও জাহিদ হাসান জাহানুরের ছেলে। অপর শিশু কাউসার স্থানীয়ভাবে ‘অটো কালাম’ নামে পরিচিত ব্যক্তির ছেলে।

 

 

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে কোনো একসময় খেলতে গিয়ে দুই শিশু তেরনই নদীর পানিতে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করেন।

 

 

 

উদ্ধারের পর শিশু দুটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়।

 

 

 

ঘটনার পর জগদল বস্তি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত विशेष ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 104 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার विशेष এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 131 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার विशेष এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ विशेष সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন विशेष অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 85 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন विशेष ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 95 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু विशेष ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 116 Views