ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু



হাসিনুজ্জামান মিন্টু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

 

 

 

 

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের জগদল বস্তি গ্রাম এলাকায় তেরনই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলো—জগদল বস্তি গ্রামের এহেসান (৫) ও কাউসার (৫)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।

 

 

 

পারিবারিক সূত্রে জানা যায়, এহেসান স্থানীয়ভাবে ‘হুকাফাটা’ নামে পরিচিত সুলতানের নাতি ও জাহিদ হাসান জাহানুরের ছেলে। অপর শিশু কাউসার স্থানীয়ভাবে ‘অটো কালাম’ নামে পরিচিত ব্যক্তির ছেলে।

 

 

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে কোনো একসময় খেলতে গিয়ে দুই শিশু তেরনই নদীর পানিতে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করেন।

 

 

 

উদ্ধারের পর শিশু দুটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়।

 

 

 

ঘটনার পর জগদল বস্তি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত এক্সক্লুসিভ ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 106 ভিউ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এক্সক্লুসিভ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 131 ভিউ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এক্সক্লুসিভ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 ভিউ সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ এক্সক্লুসিভ সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 ভিউ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন এক্সক্লুসিভ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 85 ভিউ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 97 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 117 ভিউ