৫ সেপ্টেম্বরের লংমার্চে কুমিল্লায় ‘গণজোয়ার’ হবে: এটিএম মাসুম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

৫ সেপ্টেম্বরের লংমার্চে কুমিল্লায় ‘গণজোয়ার’ হবে: এটিএম মাসুম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বরের লংমার্চে কুমিল্লায় ‘গণজোয়ার’ হবে: এটিএম মাসুম..
৫ সেপ্টেম্বরের লংমার্চে কুমিল্লায় ‘গণজোয়ার’ হবে: এটিএম মাসুম..
ছবি: সংগৃহীত

****

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যালয়ে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের দায়িত্বশীলদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হবে’

এটিএম মাসুম বলেন, দেশের জনগণ তাদের ন্যায্য অধিকার ও প্রত্যাশা পূরণের অপেক্ষায় রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটাতে হবে। জনগণের মতামতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। বিদ্যুৎ ও গ্যাসের সংকটও জনজীবনে দুর্ভোগ বাড়াচ্ছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

‘জনগণের কষ্টকে উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারে না’—বলেন জামায়াতের এই নেতা।

দলীয়করণ ও দুর্নীতি বন্ধের দাবি

সরকারের দলীয়করণ ও দুর্নীতির সমালোচনা করে এটিএম মাসুম বলেন, এর ফলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‘দল-মত নির্বিশেষে জনগণকে সম্পৃক্ত করতে হবে’

৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান এটিএম মাসুম।

তিনি বলেন, এটি জনগণের ন্যায্য দাবি আদায়ের একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি। কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের প্রতিটি জেলা ও মহানগরীতে কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিতে হবে।

কুমিল্লার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কুমিল্লার মানুষ সবসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। ৫ সেপ্টেম্বরের লংমার্চেও কুমিল্লার রাজপথ জনতার উপস্থিতিতে মুখরিত হবে। কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে—ইনশাআল্লাহ।

বৈঠকে যারা উপস্থিত ছিলেন

বৈঠক পরিচালনা করেন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

এতে কুমিল্লা অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী, নজরুল ইসলাম খাদেমসহ কুমিল্লা মহানগরী, কুমিল্লা জেলা দক্ষিণ, কুমিল্লা জেলা উত্তর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

Nessun commento trovato


News Card Generator