টঙ্গী থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান, কৃষক লীগ নেতার ৫ আত্মীয় গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

টঙ্গী থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান, কৃষক লীগ নেতার ৫ আত্মীয় গ্রেফতার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টঙ্গী থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান, কৃষক লীগ নেতার ৫ আত্মীয় গ্রেফতার..
টঙ্গী থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান, কৃষক লীগ নেতার ৫ আত্মীয় গ্রেফতার..
ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে কৃষক লীগ নেতা মতিউর রহমান মতিনকে আদালতে পাঠানোর সময় টঙ্গী পূর্ব থানার মূল ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে তিন নারীসহ পাঁ..

গ্রেফতারকৃতরা হলেন—শারমিন সুলতানা (৩৭), জহুরা বেগম (৬০), শাহিদা (৩৭), মাহাদী হাসান (২৯) ও মো. হারুন অর রশিদ (৩৪)। তারা সবাই গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিউর রহমান মতিনের আত্মীয়স্বজন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানার গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিউর রহমান মতিনকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পরে থানায় আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুর ২টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানোর জন্য গাড়িতে তোলা হয়।

এ সময় থানার মূল ফটকের সামনে শারমিন সুলতানা, জহুরা বেগম, শাহিদা, মাহাদী হাসান ও মো. হারুন অর রশিদসহ আরও কয়েকজন দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। স্লোগানের শব্দ শুনে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে। একপর্যায়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘স্লোগান শুনে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত পাঁচজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator