টঙ্গী থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান, কৃষক লীগ নেতার ৫ আত্মীয় গ্রেফতার | আই নিউজ বিডি

টঙ্গী থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান, কৃষক লীগ নেতার ৫ আত্মীয় গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে কৃষক লীগ নেতা মতিউর রহমান মতিনকে আদালতে পাঠানোর সময় টঙ্গী পূর্ব থানার মূল ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে তিন নারীসহ পাঁ..
Eidok-এ শেয়ার
টঙ্গী থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান, কৃষক লীগ নেতার ৫ আত্মীয় গ্রেফতার
ছবি: সংগৃহীত

গ্রেফতারকৃতরা হলেন—শারমিন সুলতানা (৩৭), জহুরা বেগম (৬০), শাহিদা (৩৭), মাহাদী হাসান (২৯) ও মো. হারুন অর রশিদ (৩৪)। তারা সবাই গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিউর রহমান মতিনের আত্মীয়স্বজন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানার গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিউর রহমান মতিনকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পরে থানায় আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুর ২টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানোর জন্য গাড়িতে তোলা হয়।

এ সময় থানার মূল ফটকের সামনে শারমিন সুলতানা, জহুরা বেগম, শাহিদা, মাহাদী হাসান ও মো. হারুন অর রশিদসহ আরও কয়েকজন দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। স্লোগানের শব্দ শুনে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে। একপর্যায়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘স্লোগান শুনে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত পাঁচজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব دیگر ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 57 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় دیگر ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 54 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় دیگر লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 35 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ دیگر হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 44 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন دیگر হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 37 Views দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ دیگر দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 46 Views জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল دیگر জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 44 Views