কাঠালিয়ায় সরকারি জমিতে অনুমতি ছাড়াই পাকা ঘর নির্মাণের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে হুমকির অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাঠালিয়ায় সরকারি জমিতে অনুমতি ছাড়াই পাকা ঘর নির্মাণের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে হুমকির অভিযোগ..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
কাঠালিয়ায় সরকারি জমিতে অনুমতি ছাড়াই পাকা ঘর নির্মাণের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে হুমকির অভিযোগ..
কাঠালিয়ায় সরকারি জমিতে অনুমতি ছাড়াই পাকা ঘর নির্মাণের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে হুমকির অভিযোগ..
ছবি: সংগৃহীত

কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই ৬ নম্বর মৌজায় সরকারি জমিতে অনুমতি ছাড়াই পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মৃত মনিলাল বর্মনের মেয়ের জামাই স্বপন সিংয়ের বিরুদ্ধে।..

মোঃ ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই ৬ নম্বর মৌজায় সরকারি জমিতে অনুমতি ছাড়াই পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মৃত মনিলাল বর্মনের মেয়ের জামাই স্বপন সিংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধ করতে গিয়ে স্বপন সিংয়ের বিরুদ্ধে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকিমূলক কথা বলার অভিযোগও উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বানাই ৬ নম্বর মৌজার ১৪ নম্বর খতিয়ানের ৮১০ নম্বর দাগের সরকারি জমিতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন স্বপন সিং। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান ইউনিয়ন ভূমি কর্মকর্তা।


এ সময় ভূমি কর্মকর্তা নির্মাণকাজ বন্ধ রেখে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার কথা বলেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে স্বপন সিং ওই কর্মকর্তাকে প্রশ্ন করেন তিনি কী করবেন, তিনি কে?


একপর্যায়ে ভূমি কর্মকর্তা জানান, তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ কথা শুনে স্বপন সিং আরও ক্ষিপ্ত হয়ে বলেন, “ম্যাজিস্ট্রেট কেন, ম্যাজিস্ট্রেটের বাপ এসেও কী করবে? আমি কাজ বন্ধ রাখব না, এখানে ঘর তুলব।” এ সময় স্বপন সিং তার স্ত্রীকে উদ্দেশ্য করে ফোন দিতে বলেন এবং এমপি সাহেবকে ফোন দেওয়ার কথাও বলেন বলে অভিযোগ রয়েছে।


স্থানীয়দের দাবি, ওই জমিটি একসময় মৃত মনিলাল বর্মনের নামে ডিসিআরভুক্ত ছিল। তবে পরবর্তীতে সেই ডিসিআর বাতিল হয়েছে বলে জানান তারা।


অন্যদিকে স্বপন সিং ও তার স্ত্রী দাবি করছেন, তারা প্রায় ১০০ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। তবে তাদের দাবির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি বলে জানা গেছে।


সরকারি জমিতে অনুমতি ছাড়া পাকা ঘর নির্মাণ এবং সরকারি দায়িত্ব পালন করতে যাওয়া ভূমি কর্মকর্তার সঙ্গে এমন আচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।


বিষয়টি জানার পর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন কাঠালিয়া সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। পরিদর্শন শেষে তিনি নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সরকারি জমিতে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

Ingen kommentarer fundet


News Card Generator