লালমনিরহাটের পাটগ্রামে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও দুটি বাইসাইকেল আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পাটগ্রাম উপজেলার ধরলার মোড়, সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, ধরলা বিওপির একটি টহলদল ওই এলাকায় টহল পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও জেড মাস্টার গোল্ড ব্র্যান্ডের দুটি বাইসাইকেল দেখতে পায়। পরে সেগুলো আটক করা হয়।
আটক করা মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিকস ৩৩৩ পিস এবং দুটি বাইসাইকেল। সর্বমোট ৩৩৫ পিস/টি মালামালের সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৩৭০ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।