বগুড়ায় ৬০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় ৬০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

****
שיתוף ב-Eidok
বগুড়ায় ৬০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
צילום: ארכיון

বগুড়ায় এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও মানবিক মূল্যবোধ নিয়ে নানা অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ আগস্ট) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে স্বপ্নপূরণ স্কুল ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বগুড়া যৌথভাবে এ আয়োজন করে। এতে কারিগরি সহযোগিতা দেয় সমষ্টি।

অনুষ্ঠানের উদ্বোধন ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন আরডিএ বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার, দক্ষতা ও নেতৃত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান (রনি)-এর সঞ্চালনায় ‘ভবিষ্যতের শিক্ষা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে এবং ৬০০ কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত חדשות המחוז পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 66 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? חדשות המחוז ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 63 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ חדשות המחוז দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 84 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। חדשות המחוז চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 76 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা חדשות המחוז নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা חדשות המחוז নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী חדשות המחוז লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views