সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির স্বাক্ষরিত ও অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে পটুয়াখালী জেলা যুবদলের এই আংশিক কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
কমিটি ঘোষণার পর বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ তৌসিফুর রহমান রাফা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, এই নতুন নেতৃত্বের হাত ধরে পটুয়াখালী জেলা যুবদল আগামীতে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে। উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার কথা বলা হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0