মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা | আই নিউজ বিডি

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা

****
Eidok-এ শেয়ার
মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মাছের আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।সোমবার (১৬ নভেম্বর) সকালে মাধবপুর বাজারের কাটিয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। অভিযানে মনি মুক্তা মৎস্য আড়তের মালিক প্রমোদ দাসকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি মাছ কিনতে গিয়ে ওই আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছান।খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রায় ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে জব্দ করা মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বলেন, নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 55 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 51 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 128 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 58 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 75 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 82 ভিউ তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার অপরাধ তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার 83 ভিউ