বগুড়ায় ৬০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় ৬০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

****
مشاركة على Eidok
বগুড়ায় ৬০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
الصورة: مجمّعة

বগুড়ায় এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও মানবিক মূল্যবোধ নিয়ে নানা অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ আগস্ট) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে স্বপ্নপূরণ স্কুল ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বগুড়া যৌথভাবে এ আয়োজন করে। এতে কারিগরি সহযোগিতা দেয় সমষ্টি।

অনুষ্ঠানের উদ্বোধন ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন আরডিএ বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার, দক্ষতা ও নেতৃত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান (রনি)-এর সঞ্চালনায় ‘ভবিষ্যতের শিক্ষা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে এবং ৬০০ কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন أخبار المنطقة মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 27 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন أخبار المنطقة গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 35 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ أخبار المنطقة কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 34 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের أخبار المنطقة কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 65 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার أخبار المنطقة সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 126 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত أخبار المنطقة পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 74 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? أخبار المنطقة ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 64 Views