বগুড়া

বগুড়ায় ৬০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

****
Partager sur Eidok
বগুড়ায় ৬০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
Photo : collectée

বগুড়ায় এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও মানবিক মূল্যবোধ নিয়ে নানা অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ আগস্ট) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে স্বপ্নপূরণ স্কুল ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বগুড়া যৌথভাবে এ আয়োজন করে। এতে কারিগরি সহযোগিতা দেয় সমষ্টি।

অনুষ্ঠানের উদ্বোধন ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন আরডিএ বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার, দক্ষতা ও নেতৃত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান (রনি)-এর সঞ্চালনায় ‘ভবিষ্যতের শিক্ষা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে এবং ৬০০ কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Nouvelles du district মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 19 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Nouvelles du district সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 78 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Nouvelles du district আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 61 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Nouvelles du district বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 25 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Nouvelles du district বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 96 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Nouvelles du district ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 55 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Nouvelles du district জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 57 Views