বরিশাল

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে তিনি আর বাসায় ফেরেনি এবং বুধবার (১৮ নভেম্বর) আদ..
Eidok-এ শেয়ার
বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ
ছবি: সংগৃহীত

আদালতের নাজির মাইনুল হাসান ও কৌঁসুলি আবুল কালাম আজাদ জানান, বিচারক শেখ ফারহান নাদীম মঙ্গলবার নিয়মিত অফিস করলেও এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার তিনি আদালতে না আসায় খোঁজ নিয়ে তাঁর নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় তাঁর উপস্থিতি শনাক্ত করা হয়েছিল এবং বিকেল ৫টার দিকে বাংলাবাজার এলাকায় মাস্ক পরিহিত অবস্থায় তাঁকে রিকশায় যেতে দেখা যায়। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, এ ঘটনায় এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি, তবে বিচারককে খুঁজে পেতে খোঁজখবর ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে বিএনপির মটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল জেলার খবর চিরিরবন্দরে বিএনপির মটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল 9 ভিউ চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড জেলার খবর চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড 40 ভিউ বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন জেলার খবর বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন 29 ভিউ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার খবর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 68 ভিউ লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার খবর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 51 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 97 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 43 ভিউ